ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বিকেএসপিতে সাকিবের তাণ্ডব, সাব্বিরের আক্ষেপ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ১:০

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বের চতুর্থ রাউন্ডে সাভারের বিকেসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছে শিরোপার দৌড়ে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ। এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে তাণ্ডব চালিয়েছেন রূপগঞ্জের খেলোয়াড় সাকিব আল হাসান। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২১ বলে অর্ধশতক পূর্ণ করেন সাকিব। রানের দেখা পেয়েছেন সাব্বির রহমান। তবে শতক হাঁকাতে গিয়ে ১০ রানের আক্ষেপে পুড়তে হয়েছে তাকে।

এবারের ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবে নাম লেখালেও ঐতিহ্যবাহী দলটির হয়ে মাঠে নামতে পারেননি সাকিব। জাতীয় দলের ব্যস্ততা আর পারিবারিক জটিলতা কাটিয়ে সুপার লিগ পর্ব থেকে মোহামেডানের জার্সিতে মাঠে নামার কথা ছিল তার। তবে এবার সুপার লিগে উঠতে ব্যর্থ মোহামেডান, বাদ পড়েছে লিগ পর্বে। এজন্য নিয়ম মেনেই মোহামেডান ছেড়ে রূপগঞ্জের হয়ে টুর্নামেন্টের বাকি অংশ খেলার ছাড়পত্র পেয়েছেন।

রূপগঞ্জের হয়ে আগে সাকিব দুই ম্যাচে করেছিলেন মাত্র ২১ ও ৮ রান। তৃতীয় ম্যাচে এসে আগ্রাসী সাকিবের ব্যাট, তাণ্ডব চালালেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলারদের ওপর। মাত্র ২১ বলে অর্ধশতক তুলে ফিরেছেন ২৬ বলে ৬৯ রানে। এটি তার লিস্ট 'এ' ক্যারিয়ারের ৫৯তম ফিফটি। যেখানে ২২৭ প্রায় স্ট্রাইক রেটে ব্যাট করে ৬টি চারের সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন ৩টি।

সাকিবের ঝড়ো ব্যাটিংয়ের দিনে ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন তারই সতীর্থ সাব্বির রহমান। ১০ রানের আক্ষেপে পুড়ে ৯০ রানে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৫৩ বলে অর্ধশতক পূরণ করা সাব্বির ৮৩ বলের ইনিংসটি সাজান সাকিবের সমান ৬টি চার ও ৩টি ছয়ের মারে। সঙ্গে রকিবুল হাসানের ৪৭ আর নাঈম ইসলামের ৪২ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৯৩ রানের সংগ্রহ পেয়েছে রূপজঞ্জ।

এমএসএম / এমএসএম

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!