ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মেসিকে ছেড়ে যাচ্ছেন ডি মারিয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ১:০

ভাগ্য বটে! লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে একই দলের হয়ে খেলার সৌভাগ্য হয়েছে আর্জেন্টাইন ফুটবল তারকা আনহেল ডি মারিয়ার। জাতীয় দলে মেসির সঙ্গে খেলা ৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ড এখন ক্লাব ফুটবলেও একই সঙ্গে খেলছেন। দুইজনই মাঠ মাতাচ্ছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে হয়ে। তবে চলতি মৌসুমের পর মেসিকে ছেড়ে যাচ্ছেন ডি মারিয়া। ক্লাব ফুটবলে তার নতুন ঠিকানা হচ্ছে রোনালদোর সাবেক ক্লাব জুভেন্টাস।

চলতি মৌসুমেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ডি মারিয়ার। ইচ্ছে থাকলেও চুক্তির মেয়াদ না বাড়ায় ইতালিয়ান ক্লাবে পাড়ি দিচ্ছেন তিনি। আপাতত জুভেন্টাসের সঙ্গে ডি মারিয়ার চুক্তি হবে ১ বছরের। তবে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে- সেই চুক্তির মেয়াদ অন্তত দুই বছরে নেওয়ার। জুভেন্টাস কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি মনে করেন, তার দলের জন্য ডি মারিয়া দারুণ সংযোজন হবেন।

২০১৫ সালের ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৫২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন আর্জেন্টাইন ফুটবল তারকা। সেখানে পার করেন সাত বছর। প্যারিসের ক্লাবটিতে এই সাত বছরের ক্যারিয়ারে পাঁচটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন এই আর্জেন্টাইন। এখন পর্যন্ত ২৯১ ম্যাচে ৯১ বার প্রতিপক্ষের জাল খুঁজে পেয়েছেন ডি মারিয়া। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১১৭ বার।

এমএসএম / এমএসএম

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!