ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

অনুশীলনে চেয়ার ভাঙলেন আন্দ্রে রাসেল!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ১:৪

আন্দ্রে রাসেলের পাওয়ার হিটিংয়ের কথা কে না জানে! নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিশ্বজোড়া খ্যাতি তার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল কলকাতা নাইট রাইডার্স এবং নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজ অনেক ম্যাচে জয়ের মুখ দেখেছে মিডল অর্ডারে তার বিস্ফোরক ব্যাটিংয়ের বদৌলতে।

এখন আইপিএলে কলকাতার হয়ে খেলছেন রাসেল। সেখানে মাঠে ব্যাটের ঝলক তো দেখাচ্ছেনই, নেট সেশনেও তার বিধ্বংসী রূপ দেখা যাচ্ছে। সম্প্রতি কলকাতা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে নেটে অনুশীলনের সময় রাসেলের জোরালো এক শটে বল গিয়ে আঘাত করেছে পাশেই রাখা একটি চেয়ারে, শটের তীব্রতায় চেয়ারের মাঝে বেশ বড়সড় একটি ছিদ্র হয়ে যায়।

আইপিএলের এবারের আসরেও দারুণ ফর্মে আছেন রাসেল। ব্যাট হাতে ৮ ম্যাচে ৪৫.৪০ গড়ে ২২৭ রান করেছেন যা দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ, আবার বল হাতেও তুলে নিয়েছেন ১০ উইকেট। তার দল কলকাতা অবশ্য এবারের আসরে খুব একটা সুবিধা করতে পারছে না, ৮ ম্যাচ খেলে রয়েছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে।

এমএসএম / এমএসএম

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!