পাংশায় তৃতীয় পর্যায় ঘর পেল ১০০ ভূমি ও গৃহহীন পরিবার
রাজবাড়ীর পাংশায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর দেয়া উপহার স্বপ্নের ঘর পেল ১০০টি ভূমি ও গৃহহীন হতদরিদ্র উপকারভোগী পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহীকতায় রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য (রাজবাড়ী ৩৪০) অ্যাডভোকেট খোদেজা নাসরীন আক্তার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা সহকারি কমিশরান (ভূমি) নুজহাত তাসনীম আওন ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) প্রমুখ। এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকমীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপকারভোগী পরিবারদের হাতে দুই শতাংশ জমির কাগজপত্র সহ ঘরের চাবি হস্থান্তর করেন, সাংসদ এ্যাডভোকেট খোদেজা নাসরীন আক্তার হোসেন ও জেলা প্রশাসক আবু কায়সার খান। একই সাথে উপকারভোগী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী জানান, আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় উপজেলায় প্রথম পর্যায়ে ১০০টি, দ্বিতীয় পর্যায়ে ৩০টি এবং এবার (তৃতীয়) পর্যায়ে ১০০টি সহ উপজেলা মোট ২৩০টি ঘর প্রদান করেছে সরকার। আগামীতে উপজেলায় আরোও ঘর পাবে ভূমি ও গৃহহীন পরিবার।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন