কমলগঞ্জ পৌরসভায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহারের চাল বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জ পৌর এলাকায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ৩ হাজার ৮১টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এসব চাল বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন- কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছাদুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল।
অনুষ্ঠানে পৌর কাউন্সিলর বখতিয়ার খান, মো. রফিকুল ইসলাম রুহেল, গোলাম মুগ্নি মুহিত, মো. আহাদুর রহমান বুলু, মহিলা কাউন্সিলর আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলাসহ সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একই দিন দুপুর আড়াইটায় কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আসিদ আলীর সভাপতিত্বে ১ হাজার ৭০ পরিবারে ঈদ উপহার হিসাবে ১০ কেজি চাল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এছাড়া কমলগঞ্জ সদর, আদমপুর,ইসলামপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার