ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে পুলিশ সদস্যর কবলাকৃত জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৪-২০২২ বিকাল ৫:২৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্ত ইউমিয়নের দূর্গাপুর মৌজার ১০শতক জমি পিতা মৃত গনি গাছু ছেলে রুবেল মিয়ার নিকট হতে সিংজানি গ্রামের আব্দুছ সোবাহানের ছেলে জাহাঙ্গীর আলম ক্রয় করে ২০১২ সালে। জাহাঙ্গীর আলম সরকারি চাকরি পুলিশের কনস্টেবল পদে বিভিন্ন স্থানে কর্মরত থাকার সুবাদে উক্ত জমির খতিয়ান-২৯৩, দাগ নং-১০৩৬ পতিত অবস্থায় পড়ে থাকে। এই সুযোগে দুর্গাপুর গ্রামের রাজা মিয়া (৫০), পিতা বাবর আলী, রহিম উদ্দিন (৫০), পিতা মৃত কোনা মিয়া, সাজু মিয়া (৪৫), পিতা মোজা মিয়া এবং মাহাবুর রহমান (৪০) গ্রাম বোয়ালিয়া যোগসাজশে করে জাহাঙ্গীরের কবলাকৃত জমির ওপর দোচালা টিনের পাকা ঘর নির্মাণ করে।

উল্লেখ্য, পাকা ঘর নির্মাণের প্রাক্কালে ২০২০ সালে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে ওই মুহূর্তে কাজ বন্ধ থাকে। বারবার সালিশি মিমাংসার জন্য ডাকা হলেও কোন কর্ণপাত না করে রাতের আঁধারে আড়াই শতক জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করে বসবাস করে আসছে বলে থানার অভিযোগ সূত্রে জানা যায়।

জাহাঙ্গীর আলম বলেন, আমি পুলিশের সর্বনিম্ন পদে চাকরি করি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই বারবার গোবিন্দগঞ্জ থানার শরণাপন্ন হচ্ছি। কিন্তু কয়েক বছর অতিবাহিত হলেও কোনো সুরহা হয়নি। তাই বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

বিষয়টি নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘনার আশংকা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত