সিংগাইরে ৫৪ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর
মানিকগঞ্জের সিংগাইরে ভূমিহীন ও গৃহহীন ৫৪ পরিবারের মাঝে প্রধানমন্রী শেখ হাসিনার ঈদ উপহার জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সিংগাইর সরকারি কলেজের হলরুমে গণভবন থেকে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় ধাপের ভূমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম এমপি।
জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মা লাবিবা অর্ণবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা পশাসক মো. আব্দুল লতিফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বলধারা ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল মাজেদ খান, ধল্লা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম ভূঁইয়া। এছাড়াও উপকারভোগীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সায়েদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, ধল্লা ভূমি অফিসের নায়েব শহিদুল ইসলামসহ উপজেলার অন্যান্য ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী পরিবার ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত