ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-৪-২০২২ দুপুর ১০:৫

সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাস আল খাইমাহতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ( ২৫এপ্রিল) স্থানীয় সময় বেলা দেড়টার দিকে রাস আল খাইমাহ-র মাসাফি সড়কে ওই দুর্ঘটনায় নিহত বাংলাদেশিরা হলেন- জাহাঙ্গীর আলম (৪৯) ও রতন মিয়া (৫০)।

জাহাঙ্গীর চট্টগ্রাম জেলার বোয়াল খালি থানার ফুলতলা ইউনিয়নের গোমদন্ডি গ্রামের বহদ্দার পাড়ার আব্দুল মোতালেবের ছেলে। রতন মিয়ার বাড়ি নারায়ণগঞ্জ।

নিহত জাহাঙ্গীর আলমের ছোট ভাই মোরশেদ আলম গণমাধ্যমকে জানান, রাস আল খাইমাহ থেকে মাসাফি মিউনিসিপালিটি অফিসে যাওয়ার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি মালবাহী গাড়িকে সজোরে ধাক্কা দেয় জাহাঙ্গীরের গাড়িটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় গাড়ির অপর আরোহী রাস আল খাইমাহ মিউনিসিপালিটির বিদ্যুৎ মিস্ত্রী রতন মিয়া গুরুতর আহত হন। পরে তাকে শেখ খালিফা হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

জাহাঙ্গীর রাস আল খাইমাহ মিউনিসিপ্যালিটির একজন ইলেক্ট্রিক্যাল ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি আরব আমিরাতে সপরিবারে বসবাস করছিলেন। তার স্ত্রী, তিন মেয়ে এবং চার মাস বয়সী এক ছেলে রয়েছে।

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা