ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পটিয়ায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২৩-৬-২০২১ রাত ৮:৪৫

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৯ সালের বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা করার পর থেকে ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছে। সেদিন বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোনো ষড়যন্ত্রকারী পটিয়ার উন্নয়নের অগ্রযাত্রাকে থামাতে পারবে না। তিনি বুধবার (২৩ জুন) পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় ।

এ উপলক্ষে পটিয়ায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা পটিয়া উপজেলা আ’লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা রাশেদ মনোয়ার, ডা. তিমির বরণ চৌধুরী।

বক্তব্য রাখেন- উপজেলা আ'লীগের সহ-সভাপতি আবদুল খালেক, শাহাদাৎ হোসেন ফরিদ, যুগ্ম-সম্পাদক আবু সালেহ চৌধুরী, হুইপের সহকারী সচিব হাবিবুল হক চৌধুরী, পৌর আ'লীগের সভাপতি আলমগীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, বেলাল উদ্দিন, সৈয়দ মোর্শেদ উল্লাহ, এমএনএ নাছির, মাজেদা বেগম শিরু, কাউন্সিলর গোফরান রানা, ইউনুছ তালুকদার, মাহফুজুল হক হাফেজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্মআহ্বায়ক ইমরান উদ্দিন বশির, ছাত্রলীগ নেতা মোর্শেদুল আলম অভি, আবু তৈয়ব সোহেল, নাজমুল সাকের ছিদ্দিকী, আবদুল্লাহ আল নোমান, আরাফাত শাকিল প্রমুখ।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন