শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বগুড়ার শেরপুরে মীম আক্তার (১৯) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিয়ের ১০ মাসের মাথায় এমন ঘটনা ঘটল। বুধবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের স্বামী মো. শাকিল আহম্মেদের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী জানান, কয়েক মাস পূর্বে কাফুরা পূর্বপাড়া গ্রামের মজনু মিয়ার মেয়ে মীমের সাথে রণবীরবালা গ্রামের রবিউলে ইসলামের ছেলে শাকিলের বিয়ে হয়।
নিকটতম প্রতিবেশীরা জানান, মঙ্গলবার রাতে ঈদ উপহার কেনার জন্য টাকা-পয়সা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিলে। তবে সে নিজে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না।
মীমের নিকটাত্মীয় শিল্পী খাতুন জানান, মেয়ে বিয়ের পর থেকেই তাদের সাথে ঝগড়াঝাটি লেগেই ছিল। গত রাত্রে শাকিলের সাথে ঈদ উপহার নিয়ে কথা কাটাকাটি হয়। পরে মীমকে বাটাম এবং ছাঁটা দ্বারা মারপিট করে মেরে ফেলা হয়েছে।
শেরপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, মীমের মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তার লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে। এর রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে মীম আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied