ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

৮ এপিবিএনের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৪-২০২২ দুপুর ১২:১৮
কক্সবাজার ৮ এপিবিএনের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে কক্সবাজার ৮ এপিবিএনের অধিনায়ক কায়সার শিহাবের সভাপতিত্বে কামান্ডার কামরান হাসানের সঞ্চালনায় উখিয়া রাজাপালং অস্থায়ী কার্যলয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
 
অনুষ্ঠানে ৮ এপিবিএন তাদের দায়িত্ব পালনে এক বছর সাফল্যের কথা তুলে ধরেন কামান্ডার কামরান হাসান। তিনি বলেন, তারা এক বছরে ২৮০টি মামলায় ৭৭৮ জনকে আটক করেন। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধে ১০ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকা জরিমানা করেন। এছাড়া অবৈধভাবে পাচারবকালে ৯১ ভরি স্বর্ণের বার, নগদ ৬৫ লাখ টাকা, ১৫ লাখ ৪৬ হাজার ৯৮২ পিস ইয়াবা, ৯৪১ গ্রাম গাঁজা, ৯০ ক্যান বিদেশি বিয়ার, ১১ লিটার বাংলা চোলাই মদসহ অনেককিছু  উদ্ধার করেন।
 
তাছাড়া রোহিঙ্গা সন্ত্রাসী থেকে অবৈধভাবে ব্যবহারিত দেশীয় অস্ত্র ১২টি, বিদেশি পিস্তল ১টি, ৪০ রাউন্ড গুলি, শটগানের কার্তুজ ৮টি, দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্র ১৯১টি জব্দ করেন। তারা দায়িত্ব পালনে আরো কর্ম সাফল্য অর্জন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
 
এ সময় বক্তব্য রাখেন- উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদস, রফিক মাহমুদ, মোসলেহ উদ্দিন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি একরামুল হক চৌধুরী টিপুসহ অনেকে।
 
ইফতার ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সৌজন্যে ঈদ উপহারসামগ্রীও বিতরণ করেন কক্সবাজার ৮ এপিবিএনের দায়িত্বরত কর্মকর্তারা।

এমএসএম / জামান

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক

খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন

মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু

সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব

সাঘাটায় ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও মেম্বারসহ ৬ জন পুলিশ হেফাজতে, পরে মুচলেকায় মুক্তি

শ্রীপুরে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত