শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে দণ্ড
বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে দণ্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন।
যত্রতত্র গড়ে উঠেছে সেমাইয়ের কারখানা ও বেকারি। ঈদ উপলক্ষে তারা নিয়েছে নোংরা পরিবেশে বাড়তি উৎপাদন ব্যবস্থা।
বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, অত্যন্ত নোংরা পরিবেশে তৈরি হচ্ছে এসব সেমাই, চানাচুর, বিস্কুট। অবৈধ ও অননুমোদিত এসব কারখনার বিরুদ্ধে অভিযানে নেমেছে শেরপুর উপজেলা প্রশাসন।
এ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৬ এপ্রিল) ভেজাল ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন। উপজেলার গোপালপুর, বারদুয়ারীপাড়া ও ঘাটপার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিনি। এতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় ডলি ফুড প্রোডাক্টস এবং আল আমিন বেকারির স্বত্বাধিকারীকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied