ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈল থানার জাহিদ ইকবাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৭-৪-২০২২ দুপুর ১:১০
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হ‌য়ে‌ছেন। উপজেলায় আইনশৃঙ্খলা, চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ ও কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করেছেন জেলা পুলিশ সুপার।
 
গত সোমবার (২৫ এপ্রিল) জেলা পুলিশের কল্যাণ সভা শেষে দুপুর ১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলার সর্বমোট ৫ জন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাহিদ ইকবালের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে রাণীশংকৈল থানার এসআই (নিরস্ত্র) এরশাদ আলীকে পুরস্কৃত করা হয়।
 
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি), সহকারী পুলিশ সুপা(পীরগঞ্জ সার্কেল), সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল), সহকারী পুলিশ সুপার (পিবিআই) ও হাইওয়ে পুলিশসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এ ব্যাপারে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান, যোগদানের পর থেকে আমি পু‌লিশ সুপার ম‌হোদ‌য়ের নির্দেশক্রমে সর্বোচ্চ চেষ্টা ক‌রে অত্র থানা এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। আমাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন