ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্র্ষিকী পালিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৩-৬-২০২১ রাত ৮:৫১

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্র্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. দেলদার হোসেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা আবু হানিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারি এম এম কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আজাহার আলী মণ্ডল, ধামইরহাট পৌরসভার মেয়র আলহাজ আমিনুর রহমান, আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদক সোহেল রানা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, প্যানেল মেয়র মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আনজু আরা, পৌর কাউন্সিলর যুবলীগ নেতা মাহবুব আলম বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরমসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে ১নং ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্র্ষিকী পালিত হয়েছে। ধামইরহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- ইউনিয়ন আ’লীগ সভাপতি তনছের আলী, ইউনিয়ন যুবলীগ সভাপতি আ. রউফ বাচ্চু প্রমুখ।

এমএসএম / জামান

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা