পাংশায় গাঁজা ও গাঁজার গাছসহ গ্রেপ্তার ২
রাজবাড়ীর পাংশায় গাঁজা ও গাঁজার গাছসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৬ এপ্রির) রাতে পাংশা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোপীনগর গ্রামের মো. আত্তাফ প্রামাণিকের ছেলে মো. রফিকুল ইসলাম প্রামাণিক (৩৮) এবং মৌরাট ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামের মো. একেন আলী বিশ্বাসের ছেলে মো. নাইম বিশ্বাস (২৬)।
পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৃথক অভিযান পরিচালনা করে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন রেজা, জাহাঙ্গীর আলম, কামাল হোসেন, এএসআই তপন দে-সহ সঙ্গীয় ফোর্স। এ সময় মো. রফিকুল ইসলাম প্রামাণিকের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তার বসতঘরের পেছন থেকে গাঁজা গাছের ৪টি চারা উদ্ধার করা হয়। একই রাতে মো. নাইম বিশ্বাসের বাড়িতে চাষ কারা সবজি বাগান থেকে বড় দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত দুজনই মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied