পটিয়ায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পটিয়া পৌর সদরের বৈলতলী রোড় এলাকায় ফেরদৌসী কাজল (৩৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঠাকুরগাঁও জেলার আবু সৈয়দের স্ত্রী এবং উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভাটিখাইন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। বুধবার (২৩ জুন) সন্ধ্যা ৬টায় পটিয়া পৌর সদরের ৭নং ওয়ার্ডের বৈলতলী রোড এলাকায় কবির আহমদ ড্রাইভারের ভবনে এ ঘটনা ঘটে। ভবনটির তৃতীয় তলায় একটি কক্ষে ফ্যানের সাথে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে ওই গৃহবধূ। সন্ধ্যায় এলাকাবাসী থানায় খবর দিলে পটিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজিয়া তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। নিহতের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পটিয়া পৌর সদরের ওই বাসায় বসবাস করে আসছে।
নিহতের মেয়ে নীলা দাবি করেন, তার মা আগে থেকেই একটু রগচটা ছিল। কিছুদিন ধরে তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। এক বছর আগে তার বাবার সাথে মায়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়। গত মঙ্গলবার রাতে ঘুমের ওষুধ খাওয়ায় আমরা মাকে পটিয়া হাসপাতালে নিয়ে যাই। পরে হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসি। আজ বুধবার তিনি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্বহত্যা করেন। তখন আমরা বাসায় ছিলাম না।
স্থানীয়রা জানান, আত্মহত্যার আগে তাদের মা ফেরদৌসী কাজল বুধবার সন্ধ্যা ৬টার দিকে একপর্যায়ে বলেন তার রুমের বিদ্যুৎলাইন বন্ধ করে দিতে। মেয়ে কিছু না বুঝেই ঘরের বিদ্যুৎলাইন বন্ধ করে দেয়। ঘরের দরজা দীর্ঘক্ষণ পরও না খোলায় স্থানীয় লোকজন ও পুলিশকে খবর দেয়। পরে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদারসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো পুলিশ নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে, মহিলার স্বামীর সঙ্গে এক বছর আগে ডিভোর্স হয়। তাদের সংসারে আর্থিক সমস্যা ও পারিবারিক কলহ চলে আসছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন