ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রেকর্ড গড়ে, মাইলফলক ছুঁয়েও মন ভরছে না ক্লপের


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ১:২

ভিয়ারিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলের জয় পেয়েছে লিভারপুল। এই জয়ের ফলে দারুণ এক রেকর্ড গড়ে ফেলেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, ছুঁয়ে ফেলেছেন চ্যাম্পিয়ন্স লিগে ৫০ জয়ের মাইলফলকও। তবে এতো কিছুর পরও তৃপ্তির ঢেঁকুর তুলছেন না লিভারপুল কোচ। জানালেন, লড়াইটা তো কেবল অর্ধেকই শেষ হয়েছে!

গত রাতের ম্যাচের আগ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে শতভাগ হোম ম্যাচ জয়ে সেরার রেকর্ডটা ছিল কিংবদন্তি কোচ মার্সেলো লিপ্পি আর ওটমার হিটজফেল্ডের দখলে। দু’জনই জিতেছিলেন ৪টি করে ম্যাচ। সেই রেকর্ডে গত রাতে ভাগ বসিয়েছেন ক্লপ। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে দুটো আর লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হোম ম্যাচে জয় ছিল ক্লপের। গত রাতে পেলেন চতুর্থ জয়টা। তাতেই ভাগ বসিয়েছেন দুই কিংবদন্তির রেকর্ডে। 

এই রেকর্ডটা এসেছে ক্লপের ভাষায় ‘অসাধারণ’ এক ম্যাচ জিতে। জার্মান এই কোচ বলেন, ‘অসাধারণ একটা ম্যাচ ছিল। প্রথমার্ধটা আমার খুব পছন্দ হয়েছে, শুধু তখন আমরা গোলটা করতে পারিনি, এটাই আসলে একমাত্র সমস্যা ছিল। কিন্তু আমরা তাদের থামিয়ে রাখতে পেরেছি; এটা গুরুত্বপূর্ণ, যে আক্রমণভাগ তাদের আছে সেটা এর কারণ। আমরা অনেকগুলো ভালো মুহূর্ত তৈরি করতে পেরেছিলাম, গোল পাইনি, এটা সত্য।’

তিনি আরও যোগ করেন, ‘কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা এমন পরিস্থিতিগুলোকে ভালোভাবে শেষ করতে পেরেছি। দুটো গোলই দারুণ ছিল। আমরা তৃতীয় গোলের জন্য চেষ্টা করছিলাম। কিন্তু যখনই খেলার নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে এসেছিল, তখন থেকেই আমরা তা ধরে রেখেছিলাম।’

এরপরই জানালেন, খেলাটা শেষ হয়ে যায়নি এখনই, ‘ফুটবলে প্রতিপক্ষের প্রতি আপনার শ্রদ্ধাটা বোঝা যায় যখন আপনি রক্ষণকাজটা সামলান। এটাই আমরা করেছি, আমার সেটা ভালো লেগেছে বেশ। আমাদের কাউন্টার প্রেসটা দুর্দান্ত ছিল। ছেলেরা খেলাটার প্রথম থেকে শেষ সেকেন্ড পর্যন্ত মনোযোগী ছিল, সে কারণেই আমরা জিতেছি। যদিও এখন মাত্র খেলার অর্ধেক শেষ হয়েছে, তবু খেলা শুরুর আগের সময়টা থেকে এখন পরিস্থিতিটা ভালো।’

দ্বিতীয় লেগে ভিয়ারিয়াল ফরোয়ার্ড জেরার্ড মোরেনো ফিরবেন নিষেধাজ্ঞা থেকে। তবে কোচ ক্লপের কাছে সেটা সমস্যার বিষয় নয় মোটেও। নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসীই শোনাল ক্লপকে। বললেন, ‘দ্বিতীয় লেগে জেরার্ড মোরেনো ফিরবে, সম্ভবত আরও একজন ফিরবেন। এটাই সবকিছু নয়, এটা কোনো সমস্যাও নয়। আমরা দুই লেগের আগেই বিষয়টা জানতাম। যদি আজ গোলশূন্য ড্রও করতাম, তাহলেও সেখানে যেতে হতো, এই তো!’

ফিরতি লেগের লড়াইয়ে আগামী ৪ মে ভিয়ারিয়ালের মাঠ এল মাদ্রিগালে আবারও মুখোমুখি হবে দুই দল।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে