রাতের আধারে ঈদ বাজার নিয়ে দুঃস্থদের পাশে হ্যালো রায়গঞ্জ
রাতের আধারে ঈদ বাজার নিয়ে দুঃস্থূদের পাশে দাড়িয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হ্যালো রায়গঞ্জ। মানবতার কল্যাণে সবসময় শ্লোগানকে সামনে রেখে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ বাজার তুলে দিচ্ছে সংগঠনটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দীর্ঘ বছর ধরেই হিতাকাঙ্ক্ষীদের নিকট থেকে অর্জিত প্রাপ্য টাকা দিয়েই সমাজের প্রতিবন্ধী, অসহায়, এতিম ও দুঃস্থদের নিয়ে কাজ করে আসছে সংগঠনটি। বিগত দিনে হুইল চেয়ার,ঘর তৈরি,,এতিমদের মাঝে টাকা বিতরণ করে আসছে। নিয়মিত সেই সব কাজের অংশ হিসাবে এবারে ঈদ উপলক্ষে দুঃস্থদের মাঝে ঈদ বাজার তুলে দিচ্ছে সংগঠনটি।
জানা যায়, ফেসবুক থেকে টাকা সংগ্রহ করে সেই টাকা দিয়ে বাজার সওদা ক্রয় করে রাতের আধারে দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিচ্ছে সেই বাজার। বাজার পেয়ে হাসি ফুটছে অসহায়দের মুখে।
বিষয়টি ইতিমধ্যে সুধিজনের দৃষ্টি কেড়েছে। বিজ্ঞরা বলছেন, এভাবে সমাজের বিত্তবানরা তাদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে ক্ষনিক হলেও অনেকের কষ্ট লাগব হবে। দুঃখিজনের মুখে ফুটবে হাসি।
খোজ নিয়ে জানা গেছে, যে অসহায় ব্যক্তির জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আবেদন করা হয় ফেসবুকে। সেই আবেদন দেখে যারা টাকা পাঠান তাদের নাম সহ টাকার অংকটা আপডেট দেয়া হয়। প্রয়োজনমত টাকা এসে গেলে আর কোন টাকা গ্রহন করা হবে না বলেও আপডেট দেয়া হয়। কাজ শেষে ফেসবুকে নিয়মিত আপডেট দিয়ে জানিয়ে দেয়া হয় কাজটি হয়েছে কিনা। এভাবেই চলছে সংগঠনটির ছোট্ট পরিসরের কাজ।
আল- আরাফাহ হজ্জ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম উজ্জল বলেন, হ্যালো রায়গঞ্জ মানুষকে নিয়ে কাজ করছে। হাসি ফুটছে দুঃস্থদের মুখে। এটাই প্রাপ্তী। মানুষের মুখে ফুটাতে আমরা সাথে আছি।
নিয়মিত সহযোগিতাকারী তানভীর হাসান জাফর,প্রবাসী নুরে আলম, নুরুল্লাহ খন্দকার বলেন, এমন কাজে নিজেদের সম্পৃক্ত রাখতে পেরে ভাল লাগে। পাশে আছি।
সংগঠনের মডারেটর সাংবাদিক এম. আবদুল্লাহ সরকার বলেন, প্রতিবন্ধী, এতিম ও অসহায়দের মুখে হাসি দেখলে নিজের কষ্ট দুর হয়। মনে হয় কিছু করতে পারলাম।
অর্থ মানুষের। স্বচ্ছতার সাথে মাধ্যম হয়ে কাজ করে হ্যালো রায়গঞ্জ। সকল সদস্যদের এটাই প্রাপ্তি।
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied