অটিস্টিক ও প্রতিবন্ধী বাচ্চাদের বিশেষ কিছু গুণ থাকে : ইউএনও রোজিনা আক্তার
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বলেছেন, অটিস্টিক ও প্রতিবন্ধী বাচ্চা বোঝা নয়; বরং এদের মধ্যে বিশেষ কিছু গুণ থাকে, যা অন্যদের থেকে আলাদা। এ গুণগুলো আবিষ্কার বা খুঁজে বের করতে হবে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে বালাগঞ্জ উপজেলা অটিস্টিক ও সেবা কেন্দ্র অফিসে সেবা কেন্দ্র কর্তৃক আয়োজিত ঈদ পোশাক, শিখনসামগ্রী ও মেহেদী বিতরণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রোজিনা আক্তার।
অটিস্টিক ও প্রতিবন্ধী সন্তানদের মাতা-পিতার প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের বাচ্চাদের যত্ন নিন, সময় দিন, স্কুলে নিয়ে যান, নদীর পাড়ে ঘুরতে নিয়ে যান, খেলাধুলা করুন। এতে তাদের ভেতরে থাকা গুণগুলো প্রকাশ পাবে। সে অনুযায়ী কাজ করুন।
সেবা কেন্দ্রের সভাপতি শাহাব উদ্দীন শাহিনের সভাপতিত্বে এবং সদস্য আলতাবুর রহমান রনির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রবাসী কমিউনিটি নেতা শেখ মফিজুর রহমান ফারুক, যুবলীগ নেতা কবি তুহিন মনসুর, সাংবাদিক জাগির হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেবা কেন্দ্রের সদস্য লিমা বেগম।
এ সময় সেবা কেন্দ্রের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied