ঢাকা বৃহষ্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

কুমিল্লায় পাঁচজন মাদক ব্যবসায়ী গ্রেফতার


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ৩:৯

পৃথক তিনটি অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ থানাএলাকা থেকে১৫০ বোতল ফেন্সিডিল, ১৭৩ বোতল স্কাফ, ২২ বোতল বিদেশীমদ, ০২ বোতল বিয়ার এবং ১৮.৮ কেজি গাঁজাসহপাঁচজন মাদক ব্যবসায়ীগ্রেফতার। একটি সিএনজি জব্দ।

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৮ এপ্রিল ২০২২ইং তারিখকুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার পালপাড়াএলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সিএনজিতে করে লুকিয়ে মাদক পরিবহনের সময়৫০ বোতল ফেন্সিডিল, ১৭৩ বোতল স্কাফ এবং ১২ কেজি গাঁজাসহ দুইজনমাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়হলোঃ১। কুমিল্লা জেলার বুড়িচং থানার বাকশিমুল গ্রামের শফিকুল ইসলাম ভূইয়ার ছেলে মোঃ সবির আহমদ ভূইয়া(২৬) এবং একই থানার আনন্দপুর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে মোঃ শরীফ মিয়া(২৮)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।

পৃথক আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৮ এপ্রিল ২০২২ইং তারিখ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৫ কেজি গাঁজা, ২২ বোতল বিদেশীমদ এবং ০২ বোতল বিয়ারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নওপাড়া গ্রামের মোঃ বাদল মিয়ার ছেলে মোঃ রমজান মিয়া@রনি(২৬) এবং ২। নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার রামারবাগ গ্রামের মোঃ ফারুক হোসেন এর ছেলে মোঃ সাইদুর রহমান@রিফাত(১৯)।

পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৮ এপ্রিল ২০২২ইং তারিখ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল এবং ১.৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার দড়িবট গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ রুবেল(২৬)। 

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারাদীর্ঘদিন যাবৎকুমিল্লাসহদেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, স্কাফ, বিদেশীমদ, রিয়ার এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলারকোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপ্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক