এতিম শিশুদের নিয়ে ব্যারিস্টার মনোয়ারের ঈদ আনন্দ ভাগাভাগি
বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনা সরকার দিচ্ছে এই নিশ্চয়তা" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে টাঙ্গাইলে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে আদালত প্রাঙ্গণের গুরুত্বপপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে শেষ হয়।
এ সময় জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গণি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার'সহ জেলা আদালতের সকল বিচারক এবং আইনজীবীগণ র্যালিতে অংশগ্রহণ করে।এ সময় বক্তারা বলেন, দেশে এখন আইনি সহায়তা পেতে কোন প্রকার টাকা লাগে না । বর্তমান সরকার এই নিশ্চয়তা দিয়ে এইবার কাজ শুরু করেছে জেলা আইনগত হায়তা প্রদান কমিটি টাঙ্গাইল শাখা। সব সময় অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। অন্যায় কে প্রশ্রয় দিবনা ও সৎ কাজের সঙ্গে থাকবো।
অনুষ্ঠানের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাহমিদা কাদের, নারী ও শিশু দমন ট্রাইবুনালের বিচারক খালেদা ইয়াসমিন, জেলা প্রশাসক ডক্টর আতাউল গনি ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied