ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উন্নত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে : আ জ ম নাছির উদ্দীন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৮-৪-২০২২ বিকাল ৫:৩০
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিগত ১৩ বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য,চিকিৎসা,অবকাঠামোসহ নানামুখী খাতে ঈর্ষনীয় অগ্রগতি হয়েছে। জেলায় জেলায় শিল্পাঞ্চল নির্মাণের  বিভিন্ন সেক্টরে সৃষ্টি হয়েছে অবারিত কর্মসংস্থান। দেশের শিক্ষিত যুবকরা সেসব সেক্টরে আত্মনিয়োগ করছেন। বাংলাদেশ মহাশূণ্যে স্যাটেলাইট পাঠাবে, নদীর তলদেশে টানেল নির্মাণ করবে-এসমস্ত পরিকল্পনা ছিল একসময় স্বপ্নের মত। অথচ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বপ্নকেই বাস্তবায়ন করে যাচ্ছেন। এমন অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতির চলমান ধারাকে অক্ষুন্ন রাখতে হলে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় আনার একমাত্র চাবিকাঠি জনগণের হাতে। আগামী নির্বাচনে জনগণের ভোটেই আবার সরকার গঠনের সুযোগ পাবে আওয়ামী লীগ। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে, বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন পরিচয়ে পরিচিত করতে আওয়ামী লীগ সরকারের বিকল্প কিছু নেই। দেশের জনগণকে এই বিষয়টি মনে রাখতে হবে।
 
আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে নগরীর মোমিন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের উদ্যোগে এলাকাবাসীর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে ও অঞ্জন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়–য়া, সহসভাপতি হাজী মো. শাহাবুদ্দিন, ইউনিট আওয়ামী লীগ নেতা মৃদুল দাশ, বাবুল দেব রায়, ইকবাল আহমেদ ইমু, যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, জাবেদুল আলম সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৬০০ জন মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির