ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কন্যাসন্তানের বাবা হলেন তাসকিন


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৪-২০২২ দুপুর ১১:৫২

মাঠের ক্রিকেটে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। তার আগুনে বোলিংয়ে পুড়েছে দক্ষিণ আফ্রিকা, ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। এবার মাঠের বাইরেও দারুণ এক সুখবর পেয়েছেন তাসকিন।

শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন ২৭ বছর বয়সী এই পেসার। তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমা দম্পতির কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিন নিজেই জানিয়েছেন এ সুখবর।

নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে দেয়া বার্তায় তাসকিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যাসন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাসকিন-নাঈমার কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান তাসফিন আহমেদ রিহান। এর আগে ২০১৭ সালের ৩১ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা দুজন।

জামান / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে