ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রোনালদোর গোলে ইউরোপার আশা টিকিয়ে রাখল ম্যানইউ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৪-২০২২ দুপুর ১১:৫৬

চ্যাম্পিয়ন্স লিগের আশা এক রকম ছেড়েই দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কথাটা আগের ম্যাচে আর্সেনালের কাছে হেরে বলেছিলেন কোচ র‍্যালফ র‍্যাংনিক। মৌসুমের বাকি অন্তত ইউরোপায় খেলাটা নিশ্চিত করাটা আপাতত লক্ষ্য দলটির। তবে চেলসির গত রাতে বিপক্ষে সে আশাটা নিভেই যেতে বসেছিল ইউনাইটেডের। ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন বলে রক্ষা। তার গোলেই ১-১ ড্র নিশ্চিত করেছে ইউনাইটেড। তাতে টিকে রইল দলটির ইউরোপা লিগের আশাও। 

প্রিমিয়ার লিগের ষষ্ঠ অবস্থানে থেকে ম্যাচটা শুরু করেছিল ইউনাইটেড। সাতে থাকা ওয়েস্ট হ্যামের সঙ্গে দলটির পয়েন্ট ব্যবধান ছিল দুই। ম্যাচটা হারলেই ষষ্ঠ স্থানে থাকাটাও আর নিজেদের হাতে থাকতো না দলটির। 

নিজেদের মাঠ ওল্ড ট্র‍্যাফোর্ডে ম্যাচটার আগে কিছুটা সুখস্মৃতিও ছিল ইউনাইটেডের। চেলসির বিপক্ষে শেষ আট ম্যাচে হারেনি রেড ডেভিলরা। শেষ পাঁচ ম্যাচের চারটিতেই রেখেছিল ক্লিনশিট। তবু দলের সাম্প্রতিক ফর্ম কিছুটা দুশ্চিন্তাই বয়ে এনেছিল কোচ র‍্যাংনিকের দলের জন্য। 

সে দুশ্চিন্তাটা আরও বাড়ে চেলসির দারুণ শুরুতে। শুরুর আট মিনিটেই একটা শট সেভ করেন ডেভিড ডি গিয়া, একটা চেষ্টা রুখে দেয় ইউনাইটেডের রক্ষণ। এরপর ইউনাইটেড গুছিয়ে উঠে ম্যাচে ফিরলেও খেলার লাগাম ছিনিয়ে নিতে পারেনি চেলসির হাত থেকে। খুচরো কিছু সুযোগ সৃষ্টি করলেও তা চেলসিকে বিপদে ফেলতে পারেনি। ওদিকে চেলসি মুহুর্মুহু আক্রমণ করেও বিরতির আগে পায়নি গোলের দেখা। 

দ্বিতীয়ার্ধেও ম্যাচটা দেখেছে একই চিত্র। গোলের সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা পাচ্ছিল না চেলসি। পরিস্থিতিটা বদলাল ৬০ মিনিটে। ডান প্রান্ত থেকে রিস জেমসের ক্রসে মাথা ছুঁইয়ে বলটা মাঝে থাকা মার্কোস আলনসোকে বাড়ান কাই হ্যাভার্টজ। আলনসোর নিচু ভলিতে গোলের দেখা পায় চেলসি। ইউনাইটেডের ইউরোপার আশা তখন ঢেকে গেছে ধোয়াশায়। 

তবে ইউনাইটেড জবাব দিয়েছে এক মিনিট পরই। এনগোলো কান্তের ভুলে বক্সের বাইরে বল পেয়ে তা রোনালদোকে বাড়ান নেমানিয়া ম্যাটিচ। লব করা বলটা মাটিতে নামিয়ে আগুনে এক শটে গোল করেন রোনালদো। সমতা ফেরায় ইউনাইটেড। 

এরপর চেলসিই ম্যাচটা জেতার সুযোগ সৃষ্টি করেছে বেশ। তবে আলোর মুখ দেখেনি কোনোটিই। ফলে ১-১ সমতায় থেকে শেষ হয় ম্যাচ। একটি করে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। এর ফলে একটা রেকর্ডও গড়া হয়ে গেছে অবশ্য। এ নিয়ে ২৫তম ড্র দেখল চেলসি-ইউনাইডের লড়াই। প্রিমিয়ার লিগ ইতিহাসে এর চেয়ে বেশি ড্র দেখেনি আর কোনো দলের লড়াই৷ 

তবে এসব রেকর্ড একপাশে রেখে ইউনাইটেড বড় করে দেখবে একটা পয়েন্টকেই। ৩৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে বর্তমানে দলটি আছে ষষ্ঠ অবস্থানে। এক ম্যাচ কম খেলে সাতে থাকা ওয়েস্ট হ্যামের সংগ্রহ ৫২, হাতে থাকা ম্যাচটা জিতলেও গোল ব্যবধানে ইউনাইটেড থেকে পিছিয়েই থাকবে দলটি। ফলে এই একটা পয়েন্টেই ইউনাইটেডের ইউরোপার আশা টিকে রইলো দারুণভাবে। 

জামান / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে