কুষ্টিয়ায় ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নে কর্মহীন মানুষের মাঝে সরকারী (ভিজিএফ) চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত ১০ কেজি চালের পরিবর্তে প্রত্যেককে ৭-৮ কেজি করে বিতরণ করা হয়েছে বলে অভিযোগ সুবিধাভোগীদের।
গতকাল সকালে বটতৈল ইউনিয়ন পরিষদের পক্ষ হতে এ চাল বিতরণকালে অনিয়ম দেখা দিলে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বেশ কয়েকজন স্থানীয় সংবাদকর্মী।
সরজমিন দেখা যায়, কর্মহীন মানুষদের জন্য বরাদ্দকৃত তালিকাভুক্ত প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার নিয়ম থাকলেও এখানে দেখা গেছে তারা পাচ্ছেন ৭-৮ কেজি করে। এমন ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয় উপস্থিত সুবিধাভোগীদের মাঝে।
সুবিধাভোগীরা জানান, তাদের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু তাদের দেওয়া হচ্ছে ৭-৮ কেজি করে। মেম্বার-চেয়ারম্যানরা গরীবের চাল নিজেরাই খেয়ে ফেলছে বলে অভিযোগ করেন তারা।
বিতরণস্থলের পাশেই এক দোকানে মাপ দিয়ে দেখা যায়, উপস্থিত সুবিধাভোগীদের মধ্যে বেশিভাগ ব্যক্তি ৭-৮ কেজি, চাল পেয়েছেন।
সুবিধাভোগীরা এ সময় আরো জানান, এখানকার দায়িত্বপ্রাপ্ত লোকজনের দায়িত্বে অবহেলার কারণে তাদের এমন ভোগান্তিতে পড়তে হয়েছে।
বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ফকির বিষয়টি অস্বীকার করে বলেন, চাল বিতরণে কোনো অনিয়ম হয়নি। ১০ কেজির কাছে হয়তো ৯ কেজি হয়েছে কারো কারো, তবে ৭-৮ কেজি করে কেউ পায়নি।
ঘটনায় ভোক্তা অধিদপ্তর অনিয়মের প্রমাণ পাওয়ায় ১০০ টাকা করে দেয়ার নির্দেশ দেয়া হয় ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ও সচিবকে।
জামান / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের