চাঁপাইনবাবগঞ্জে দৃষ্টিনন্দন জোসনারা শিশুপার্ক উদ্বোধনের অপেক্ষায়
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী বটতলা হাট সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে জোসনারা শিশু পার্ক। যা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ আগামী পহেলা মে রোববার উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
পড়ালেখার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ সাধনের জন্য প্রয়োজন চিত্তবিনোদন। এতে শুধু শারীরিক বিকাশই ঘটে না মানসিক বৃদ্ধিও ঘটে সমানভাবে। এ বিষয়গুলো মাথায় রেখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান তার নিজস্ব অর্থায়নে জোসনারা শিশু পার্কটি নির্মাণ করেছেন।
জোসনারা শিশু পার্ক নির্মাণের মধ্য দিয়েই পৌরবাসীর দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে। অনেকেই মনে করছেন পার্কটি চালু হলে শিশুদের মানসিক বিকাশ ও চিত্তবিনোদনের বড় সুযোগ তৈরি হবে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, নির্মাণাধীন এই শিশু পার্কে শিশুদের জন্য নাগরদোলা, ওয়ান্ডার হুইল, হানি সুইং, ম্যারি গো রাইড, প্যারাটুপার, জেট বিমান সহ থাকছে অসংখ্য রাইড। পার্কের অধিকাংশ কাজ প্রায় শেষের পথে শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষায়।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হুমায়ূন কবীর,মোকসেদুল মোমেনিন সহ কয়েকজন অভিভাকের সাথে কথা হলে তারা বলেন, ‘এতদিন আমাদের শহরে শিশুদের চিত্তবিনোদন কোন ব্যবস্থা ছিল না। পৌরসভার ভিতরে জোসনারা শিশু পার্ক র্নিমিত হচ্ছে শুনে আমরা অনেক খুশি। শহরের কাছা-কাছি কোন পার্ক ছিলনা। এ পার্কটি নির্মাণের মধ্যদিয়ে বিশেষ করে ছুটির দিনে বাচ্চাদের নিয়ে সময় কাটানোর একটা জায়গা তৈরী হলো।এতসুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ জানায় মেয়র মহোদয়কে।
সুশিলসমাজের লোকজনসহ বিনোদন প্রেমী লোকেরা বলেন, শিশুর মানসিক ও শারীরিক বিকাশ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি প্রয়োজন সুন্দর চিত্তবিনোদনের ব্যবস্থা। জোসনারা শিশু পার্ক কর্তৃপক্ষ যে ধরনের শিশু পার্ক নির্মাণ করেছে তা অকল্পনীয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জোসনারা শিশু পার্কের মালিক মো. মোখলেসুর রহমান বলেন, সামাজিক জীব হিসেবে দায়বদ্ধতা থেকে এ পার্কটি নির্মাণ করা হলো। আমি একজন সচেতন অভিভাবক হিসেবে অনুধাবন করেছি ছুটি কিংবা কোন বিশেষ দিনে বাচ্চাদের নিয়ে বিনোদনের জন্য যে কোথায় ঘুরতে যাব তা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ছিলোনা। তবে বিশ্বাস করি যে পৌরবাসীর এ পার্কটি উদ্বোধনের মধ্যদিয়ে সে অভাব টা থাকবেনা। আগামী পয়হেলা মে রোবার হতে তারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে সুন্দর মনোরম পরিবেশে এসে সময় কাটাতে পারবে। তবে এ পার্কটি আরও আধুনিক করতে সর্বদা প্রচেষ্টা অব্যাহ থাকবে। তিনি আরও বলেন, পার্কটি নির্মাণের মধ্য দিয়ে পৌরবাসীর বিনোদনের জন্য দীর্ঘদিনের যে চাহিদা তা পূরণ হবে বলে আশা করছি।
সাদিক পলাশ / সাদিক পলাশ
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied