চট্টগ্রামে ইফতার পার্টির টাকায় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
বিলাসী আয়োজনে লাখ লাখ টাকা খরচ করে ইফতার পার্টি না করে সেই টাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম নগরীর দুস্থ, অসহায়, অস্বচ্ছল, হিজড়া, বেদে, ছিন্নমূল, সেলুন কর্মচারী, বাস্তুহারা, হতদরিদ্র ও শারীরিক প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ শনিবার ( ৩০ এপ্রিল) সকালে নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল-৭ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ১ কেজি লবন ও ২ লিটার সয়াবিন তেল।
অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মোঃ মাসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল দুলু, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন, জেলা ত্রাণ কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। রেড ক্রিসেন্ট, সিপিপি ও মানবিক স্বেচ্ছাসেবক টিম উপহার সামগ্রী বিতরণ কাজে সহযোগিতা করেন।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, প্রতি বছর রমজানে সরকারি-বেসরকারি ঊর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে চট্টগ্রাম জেলা প্রশাসন ইফতার পার্টির আয়োজন করে থাকেন। এ বছর ইফতার পার্টি আয়োজন করার কথা থাকলেও সেটি না করে ইফতার পার্টির জন্য বরাদ্দকৃত টাকায় ৩ হাজার দুস্থ, অসহায়, অস্বচ্ছল, হিজড়া, বেদে, ছিন্নমূল, সেলুন কর্মচারী, বাস্তুহারা, হতদরিদ্র ও শারীরিক প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সমাজের অসহায় মানুষকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এটা জেলা প্রশাসনের একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ।
তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর ইফতার পার্টির আয়োজন করা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পবিত্র রমজানে প্রতিদিনই বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ইফতার পার্টির আয়োজন করছে। এসকল ইফতার পার্টির পরিবেশিত খাবারের সিংহভাগ অপচয় হচ্ছে এবং আয়োজনের পেছনে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। এই ধরনের জমকালো ইফতার পার্টি যথাসম্ভব পরিহার করে তিনি এই অর্থ অসহায় ও হত দরিদ্রদের মাঝে বিতরণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান ।
এমএসএম / এমএসএম
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে জয়পুরহাট সরকারি কলেজের ৪ রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা শুরু
নদীভাঙনের তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে শেষ সম্বল , দিশেহারা রসুলপুর চর
হাটহাজারীতে টানা বর্ষণে জলবদ্ধতায় চরম জনদুর্ভোগ
কুতুবদিয়ায়পল্টনের দুটি পিলার তলিয়ে গেছে, অঘোষিতভাবে বন্ধ সি-ট্রাক চলাচল: চরম দুর্ভোগে কুতুবদিয়ার যাত্রীরা
নেত্রকোণায় শশুরবাড়ির পাশে গাছে জামাতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
বড়লেখায় ইউপি নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী একাধিক, জামায়াতের প্রার্থী চূড়ান্ত
সলঙ্গায় সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার: সম্প্রীতি ও ঐক্যের আহ্বান
কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রধান ফটকে হাটু পানি, চরম দুর্ভোগে সেবা দাতা গ্রহীতা
কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠিত
বেনাপোল ইমিগ্রেশনে ব্যাগেজ স্ক্যানার নষ্ট, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা
Link Copied