আগামীকাল জোসনারা শিশুপার্ক আধুনিকায়ন ও নতুন রাইডস স্থাপনের শুভ উদ্বোধন
আগামীকাল রোববার পয়হেলা মে বিকাল সাড়ে ৫ টায় জোসনারা শিশু পার্কে জোসনারা ফাউন্ডেশন এর আয়োজনে জোসনারা শিশুপার্ক আধুনিকায়ন ও নতুন রাইডস স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন জোসনারা ফুড এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- জেলা প্রশাসক এ কে এম গালিভ খান ও পুলিশ সুপার এইচ এম আবদুর রকিব,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল ওদুদ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
জানা যায়, দেশের উত্তর অঞ্চলের রাজশাহী বিভাগের একটি জেলার নাম চাঁপাইনবাবগঞ্জ। দেশ স্বাধীনের ৫০বছর পেড়িয়ে গেলেও মানসিক বিকাশ কিংবা বিনোদনের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে গড়ে উঠেনি কোন বিনোদন কেন্দ্র। এমনি এক সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র পদে যোগদান করেন বিনোদন প্রেমি এক তারুণ্যজ্জ্বল রাজনীতিবিদ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোখলেসুর রহমান। তিনি এ এলাকার শিশু-কিশোর, তরুণ-তরুণী, নারী-পুরুষসহ আপামর জনগণের বিনোদনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্র বটতলা হাট সংলগ্ন এলাকায় নিজস্ব অর্থায়নে নিজ জমিতে শুরু করেন বিনোদনমূলক কাজ।
যাঁর নাম “জোসনারা শিশু পার্ক”। জোসনারা শিশু পার্কের চারপাশে প্রাচীর বেষ্টিত। গণমানুষের প্রবেশের জন্য উত্তর পার্শ্বে রয়েছে গেইট। এ পার্কে চারপাশে শোভাবর্ধন করে দাঁড়িয়ে রয়েছে নানা প্রজাতির গাছপালা। দর্শনার্থীদের দেখার জন্য রয়েছে ভাস্কার্যের তৈরী নজর কাড়া বিভিন্ন ধরনের কারুকাজ।
আর এসব গাছপালার পাখির কিচির-মিছির শব্দে মুখরিত হয় আগত দর্শনার্থী। ভাস্কার্যের মধ্যে রয়েছে- ঘোড়া, উঠপাখি, কবুতোর, দোয়েল, রয়েল বেঙ্গল টাইগার ইত্যাদি। শিশু-কিশোরদের বিনোদন আকর্ষণীয় করতে রাখা হয়েছে ঝুলন্ত দোলনা, নাগর দোলা, পানির ফোয়ারা/ ঝরণা, শ্লিপারসহ আরও অনেক কিছু বিনোদনের উপকরণ।
পৌর মেয়র মোখলেসুর রহমান জানান জোসনারা শিশু পার্কটি গত কয়েক বছর ধরে চলছে। করোনার কারনে এ পার্কটি দীর্ঘ সময় বন্ধ ছিলো। বন্ধের সময়টি সঠিক ভাবে কাজে লাগিয়ে পার্কটি কে আধুনিকায়ন হিসাবে গড়ে তুলা হয়েছে। পার্কটিতে নতুন ভাবে সংযোজন করা হয়েছে শিশুদের জন্য নাগরদোলা, ওয়ান্ডার হুইল, হানি সুইং, ম্যারি গো রাইড, প্যারাটুপার,জেট বিমান সহ থাকছে অসংখ্য রাইড।এরই ধারাবাহিকতায় আগামীকাল জোসনারা শিশুপার্ক আধুনিকায়ন ও নতুন রাইডস স্থাপনের শুভ উদ্বোধন ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সাদিক পলাশ / সাদিক পলাশ
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার