ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ঈদ যাত্রায় শেষ মুহূর্তের বাড়ি ফেরা মানুষের মহাসড়কে চাপ


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ১-৫-২০২২ দুপুর ২:৫৬
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বাসন সড়ক থেকে তেলিপাড়া এলাকা পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।  গাড়ির চাপ ও ঘরমুখো মানুষের উপস্থিতি বেড়েছে মহাসড়কের বিভিন্ন স্থানে।বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে চড়ে শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন তারা। এতে ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।  যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
 
চালক ও যাত্রীরা বলেছেন,  গতকাল গাজীপুরের অধিকাংশ কারখানায় ঈদের ছুটি হওয়ায় সন্ধ্যা থেকে ঘরমুখো শ্রমিক ও তাদের স্বজনদের ঢল নামে মহাসড়কে। এতে  বাড়তি যানবাহন ও মানুষের উপস্থিতি কয়েক গুণ বেড়ে যাওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপরা থেকে সালনা ও চান্দনা চৌরাস্তার আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটে নাকাল হন হাজার হাজার যাত্রী। পরে পুলিশের তৎপরতায় যানজটের তীব্রতা কমতে শুরু করে। সকাল থেকে মহাসড়কের গাজীপুরের বাসন সড়ক থেকে তেলিপাড়া এলাকা পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। 
 
ঘরমুখো যাত্রীদের অভিযোগ, গাড়ি সঙ্কটে গন্তব্যে যেতে তাদের দীর্ঘ সময়  অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া নেয়া হচ্ছে বাড়তি ভাড়া।
 
মহানগর ট্রাফিক পুলিশ জানায়, ঢাকা ময়মনসিহ মহাসড়কে ঈদ যাত্রা উপলক্ষে গাড়ি ও মানুষের চাপ রয়েছে।   যানজট এড়াতে বিভিন্ন স্থানে পুলিশের তৎপরতা চালাচ্ছে। 
 
এদিকে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় থেকে কালিয়াকৈর পর্যন্ত  যানবাহনের চাপ রয়েছে। ঘরমুখো মানুষের ঢল নামায় এ পয়েন্টে যানবাহন সঙ্কটের কথা বলছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ