নিউইয়র্ক সিটি কাউন্সিল এবং কুইন্স নির্বাচনে ইতিহাস গড়তে পারেন বাংলাদেশি শাহানা হানিফ ও সোমা সাঈদ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কাউন্সিল এবং কুইন্স নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল ২২ জুন মঙ্গলবার। দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশী ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে ইতিহাস গড়তে পারেন বাংলাদেশি বংশোদ্ভুত শাহানা হানিফ এবং সোমা সাঈদ। নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথমবারের মতো একজন বাংলাদেশি-আমেরিকানের জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তার নাম শাহানা হানিফ।
গত ২২ জুন নিউইয়র্ক সিটি কাউন্সিলে দলীয় প্রাইমারি নির্বচন অনুষ্ঠিত হয়। ডেমোক্রেটিক দলের প্রাইমারিতে শাহানা হানিফ ব্রুকলিনের কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯-এর সরাসরি ভোটে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন। দলীয় প্রাইমারিতে তাঁর জয়ী হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। ডেমোক্র্যাট–বহুল নিউইয়র্ক নগরীর সিটি কাউন্সিলে যাঁরা দলীয় প্রাইমারিতে জয়ী হবেন, তাঁরাই ২ নভেম্বরের মূল নির্বাচনে বিজয়ী হবেন বলে নিশ্চিতভাবে ধারণা করা যায়।
২২ জুন অনুষ্ঠিত ‘র্যাঙ্ক চয়েস’ ভোটের ফলাফল ২৯ জুন নিউইয়র্কের নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। আগাম ভোট ও ডাক ভোট যোগ হয়ে দলীয় প্রাইমারির মূল ফলে পরিবর্তন আসতে পারে। এছাড়া ছাডা নগরীর কুইন্স থেকে সিভিল বিচারক পদে বাংলাদেশি-আমেরিকান নির্বাচন করা প্রার্থী সোমা সাঈদ অল্প ভোটে এগিয়ে রয়েছেন। চূড়ান্ত ফলাফলে তিনি নির্বাচিত হলে প্রথম বাংলাদেশি হিসেবে নিউইয়র্কের সিভিল বিচারক হিসেবে ১০ বছরের দায়িত্ব পালনের সুযোগ পাবেন।
শাহানা হানিফ ও সোমা সাঈদ ছাড়াও এক ডজনের বেশি বাংলাদেশি অন্যান্য প্রার্থী নির্বাচনে ভালো করতে পারেননি বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে। নিউইয়র্ক নগরীর মেয়র পদে সাবেক পুলিশ কর্মকর্তা এরিক অ্যাডামস পরিষ্কার ব্যবধানে এগিয়ে রয়েছেন। তাঁর পেছনে রয়েছেন মায়া উইলি ও ক্যাথরিন গার্সিয়া।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন বলেন, নিউইয়র্কের কুইন্স কাউন্টি সিভিল জজ পদে সোমা সাইদ এবং ডিস্ট্রিক্ট -৩৯ সিটি কাউন্সিলে শাহানা হানিফ, দু‘জন বাংলাদেশী বংশোদ্ভূত নারী জয়ের দ্বার প্রান্তে। আমেরিকার মাটিতে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত নারী হিসেবে তাদের এই বিশাল অর্জনে আমরা বাংলাদেশিরা গর্বিত ।
জামান / জামান
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত
মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি
সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব
লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় স্বস্তি: সময়সীমা বাড়াল সৌদি সরকার