পরিবারের টানে বাড়ি ফিরছে মানুষ
মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর প্রিয়জনদের সঙ্গে উদযাপন করতে রাজধানী থেকে বাড়ি ফিরছে মানুষ।ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ঈদ মানে আনন্দ হলেও এই যাত্রাকে কেন্দ্র করে প্রায় প্রতি বছরই নিরানন্দের সুর ধ্বনিত হতে দেখা যায়।
ঈদের আগে যানবাহনের টিকিট সংকট, সড়ক ও লঞ্চ দুর্ঘটনা, ফেরি চলাচল ব্যাহত হওয়া, সড়কের দুর্দশাসহ নানা কারণে জনদুর্ভোগ চরমে ওঠে।
ঈদুল ফিতরের আনন্দ সামনে রেখে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কেউ সড়কপথে, কেউ রেলপথে, কেউ নৌপথে, আবার কেউবা আকাশপথের যাত্রী হয়ে বাড়ি ফেরার উদ্দেশ্য রওনা দিয়েছেন।সরেজমিনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের ভূঁইয়াগাতী বাসস্ট্যান্ডে দেখাযায় বাস,মাইক্রোবাস,মটরসাইকেল ও পণ্যবাহী ট্রাকেও ভীর জমিয়ে বাড়ি ফিরছেন মানুষ।তবে ঈদে বাড়ি ফেরা নিয়ে এবার মানুষ দুর্ভোগের শিকার কিছুটা কম হচ্ছে বলে জানিয়েছেন ঘরে ফেরা মানুষেরা।
প্রতি বছর দেখা যায়, ঈদের আগমুহূর্তে ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়কগুলো সংস্কার ও মেরামতের কর্মযজ্ঞ শুরু হয়ে যায়।এরই ধারাবাহিকতায় এবং ঘরে ফেরা মানুষের কথা চিন্তা করে উত্তর বঙ্গের প্রবেশদ্বার নলকা সেতু সহ আশে পাশের নির্মানাধীন লেন খুলে দেওয়া হয়েছে।
তবে কেবল ভাঙ্গাচোরা সড়ক-মহাসড়কই ভোগান্তির একমাত্র কারণ নয়। সড়ক-মহাসড়কে অবৈধ পার্কিং, হাট-বাজার ও দোকানপাট ছাড়াও যত্রতত্র যাত্রী উঠানো-নামানো দুর্ভোগের অন্যতম কারণ।তবে এবছর সড়কে চাঁদাবাজী ও যানযট নিরসনে পূর্ব প্রস্তুতি নিয়েছে উত্তর বঙ্গের প্রবেশ দ্বার হাটিকুমরুল হাইওয়ে পুলিশ।
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের