চাঁপাইনবাবগঞ্জ শহরে জোসনারা শিশু পার্ক উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বটতলা হাট সংলগ্ন এলাকায় জোসনারা শিশু পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে। পহেলা মে রোববার বিকেল সাড়ে ৫ টায় এ পার্কের উদ্বোধন করা হয়েছে।জোসনারা ফুড এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটে
ড এর ব্যবস্থাপনা পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল, পুলিশ সুপার এইচ এম আবদুর রকিব,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাঃ জিয়াউর রহমান, সাধারন সম্পাদক আব্দুল ওদুদ,জেলা পরিষদের প্রশাসক আশরাফুল হক,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন,পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, সাধারন সম্পাদক মোঃ রোকনুজ্জামান,আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ সহ স্থানীয় এলাকার গণ্যমান্য বাক্তিবর্গ। উদ্বোধন শেষে ইফতার মাহফিল ও দোয়া পরিচালনা করেন কারী মাওলানা মোঃ আব্দুল বাশির।
উদ্বোধন অনুষ্ঠানে জোসনারা শিশুপার্কের মালিক পৌর মেয়র মোখলেসুর রহমান জানান, জোসনারা শিশু পার্ক নির্মাণের মধ্য দিয়েই পৌরবাসীর দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে।তিনি মনে করেন পার্কটি চালুর মধ্যদিয়ে শিশুদের মানসিক বিকাশ ও চিত্তবিনোদনের বড় সুযোগ তৈরি হবে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, নির্মাণাধীন এই শিশু পার্কে শিশুদের জন্য নাগরদোলা, ওয়ান্ডার হুইল, হানি সুইং, ম্যারি গো রাইড, প্যারাটুপার, জেট বিমান সহ থাকছে অসংখ্য রাইড। শিশুরা পার্কে এসে অনাসে আনন্দ উপভোগ করতে পারবে।
সাদিক পলাশ / সাদিক পলাশ
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক