ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

সুখে দুঃখে সবসময়ই মানুষের পাশে আছে সরকার : পরিকল্পনামন্ত্রী


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-৫-২০২২ দুপুর ১:৪২
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, যেকোন দুর্যোগে মানুষের সুখে দুঃখে সবসময়ই পাশে আছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীও সবসময়ই সাধারণ মানুষ, গরীব মানুষ, দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তিনি সবাইকে ভরনপোষণ করতে পারবেন না। তবে তিনি চান সবার সুখেদুঃখে সামিল হতে। যদিও তার অসীম ক্ষমতা নাই। সকল মানুষকে তিনি খাবার দিতে পারবেন না। এটা আল্লাহর দায়িত্ব, মহান আল্লাহ তাদেরকে খাবার দেন৷ তবুও কিছুকিছু মানুষ আছে যারা বেশি অসহায় তাদের জন্য সামান্যকিছু ঈদ উপহার দিয়েছেন৷ শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় আছে আপনাদের খাবারের সমস্যা হবে না। 
সোমবার(২ মে) সকালে সুনামগঞ্জের  শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৫ শতাধিক অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে প্রধামন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
 
মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে বলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা চিকিৎসার নিশ্চয়তা হয়েছে। মানুষের নাগরিক সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত হয়েছে। আপনাদেরকে আমরা, টিউবওয়েল দিয়েছি, ল্যাট্রিন দিয়েছি। সেটা আপনাদের মনে আছে৷ এখন যদি কোন লোক মাঝখান থেকে এসে বলে সে দিয়েছে সেটা ভুল, অসত্য কথা। আর চেয়ারম্যান যারা আছেন সবসময় ন্যায় বিচার করবেন। যারা গরীব তাদের অগ্রাধিকার দিবেন। সে কোন দলের কোন গোত্রের সেটা বিবেচনার বিষয় নয়। মাননীয় প্রধানমন্ত্রীও চান যাতে করে গরীবরা উপকৃত হয়। 
 
 
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন,পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম,পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন প্রমুখ।

এমএসএম / এমএসএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত