ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের সুবর্ণজয়ন্তী পালিত


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৫-৫-২০২২ দুপুর ৩:২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের (১৯৭১-২০২১) প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তিতে সুবর্ণজয়ন্তী পালনে বৃহস্পতিবার (৫ মে ২০২২) সকালে উদযাপন পরিষদের উদ্যোগে পৌর শহরে র‌্যালি এবং কেন্দ্রীয় হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র আলহাজ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের মাঠে সম্মাননা প্রদান, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন- জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক।

বিশেষ অতিথের বক্তব্য রাখেন- সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা আ’লীগের সম্পাদক তাজউদ্দিন আহাম্মদ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, যুগ্ম-সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানসাহ ইকবাল,পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক।

এছাড়াও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন ও সম্পাদক মোসারফ হোসেন, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ জেড সুলতান, বিএনপির সম্পাদক আতাউর রহমান ও শাহাদত হোসেন, কাউন্সিলর ইসাহাক আলী, সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষেদের আহ্বায়ক স্কুলের সাবেক ছাত্র শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্মণ, প্রেসক্লাবের আহ্বায়ক কুশমত আলী, সাংবাদিক বিজয় রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক মুঈনুদ্দীন, বিদ্যাললের প্রতিষ্ঠাতা আলহাজ ফজলুর রহমান ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, সহকারী শিক্ষক শাহিনুর রেজাসহ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্র/শিক্ষক এবং  শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুবর্ণজয়ন্তী পরিষদের যুগ্ম-আহ্বায়ক তারেক আজিজ।

এমএসএম / জামান

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ