ফিলিপাইনে গুলি করে বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আনোয়ার হোসেন (৬৩) নামের এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মে) স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে মেট্রোম্যানিলা টাফ্ট এভিনিউতে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাইচাইল এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
ওই এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার পাশে ফুটপাথ ধরে হাঁটার সময় সাদা টিশার্ট পরিহিত আনোয়ারকে পেছন থেকে মাথায় গুলি করে এক অস্ত্রধারী৷ ঘটনার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সাথে সাথে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে ঘাতক।
নিহতের স্বজনরা জানান, ২৬ বছরের বেশি সময় ধরে আনোয়ার ফিলিপাইনে প্রবাসী হিসেবে ছিলেন। গত ১২ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য নিয়ে ফিলিপাইনে বিক্রি করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে অফিসে যাচ্ছিলেন তিনি। পথেই অস্ত্রধারী এক ব্যক্তি তাকে গুলি করে। গুলির পরপরই স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনায় জড়িত একজনকে ফিলিপাইন পুলিশ আটক করেছে বলে জানিয়েছে নিহতের পরিবার। নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন