আলোকিত সন্দ্বীপের জিপিএ-৫ প্রাপ্ত ১৫১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
সন্দ্বীপ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০২১ ও ২০২২ সালে জিপিএ-৫ প্রাপ্ত ১৫১ জন কৃতি শিক্ষার্থীর ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা এবং সংবর্ধনা অনুষ্ঠান গত বুধবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজের অধ্যক্ষ ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
সন্দ্বীপের হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষক সমাজকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনু্ষ্ঠানে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। তিনি শিক্ষার গুণগত মানোন্নয়নে ২০১৩ সাল থেকে মাঠ পর্যায়ে ৬ টি কর্মসূচি চলমান রাখায় সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ব্যবস্থাপনার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।
অনু্ষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে দিকনির্দেশনা দেন দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজের সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল কাবির।
মগধরা স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক কাজী দেলোয়ার হোসেন সাঈদ ও হালিশহর ন্যাশনাল গ্রামার স্কুলের প্রধান শিক্ষক কেফায়েতুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট লায়ন আলহাজ মো. সলিমুল্লাহ, মগধরা স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি মোঃ কারিমুল মাওলা লিটন, উত্তর সন্দ্বীপ কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোশাররফ হোসেন, আজিমপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, আলোকিত সন্দ্বীপ পত্রিকার বার্তা সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে ফজলুল করিম, মাইটভাঙ্গা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা মাওলানা এ কে এম আইয়ুব আলী, রহমতপুর হাই স্কুলের সাবেক শিক্ষক ফোরকান উদ্দিন,আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল হাসান, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার আহ্বায়ক ও আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহ-সম্পাদক ইলিয়াছ সুমন, চট্টগ্রাম জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী সাইফুর রহমান খান,বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সদস্য সচিব পুস্পেন্দু মজুমদার প্রমুখ।
কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. কারিম হোসাইন ও সাদিয়া জাহান হৃদী। অনু্ষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন হাজী আব্দুল্লাহ তৈয়বুর নূর মাদরাসার শিক্ষক মামুন উদ্দীন।এ ব্যতিক্রমী অনু্ষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার গুণীজন উপস্থিত ছিলেন।অনু্ষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার হিসেবে প্রদান করা হয়- অভিনন্দন পত্র, ক্রেস্ট, বই (বিশ্বনবী), বই (ভাষা আন্দোলনে সন্দ্বীপ), আলোকিত সন্দ্বীপ ক্যালেন্ডার-২০২২, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ এপ্রিল ২০২২ সংখ্যা, অনু্ষ্ঠানের দাওয়াতপত্র ও একটি শপিং ব্যাগ।
প্রসঙ্গক্রমে শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে ২০১৩ সাল থেকে মাঠ পর্যায়ে চলমান ৬টি কর্মসূচি হচ্ছে- আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি প্রতিযোগিতা (৫ম শ্রেণি), আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগিতা (৪র্থ শ্রেণি), আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেণি), আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা (মাধ্যমিক পর্যায়), আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা (উচ্চ মাধ্যমিক পর্যায়) এবং কবি আবদুল হাকিম ফাউ-েশন রচনা প্রতিযোগিতা (৩য় থেকে ৫ম, চট্টগ্রাম)।
এমএসএম / জামান
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে জয়পুরহাট সরকারি কলেজের ৪ রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা শুরু
নদীভাঙনের তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে শেষ সম্বল , দিশেহারা রসুলপুর চর
হাটহাজারীতে টানা বর্ষণে জলবদ্ধতায় চরম জনদুর্ভোগ
কুতুবদিয়ায়পল্টনের দুটি পিলার তলিয়ে গেছে, অঘোষিতভাবে বন্ধ সি-ট্রাক চলাচল: চরম দুর্ভোগে কুতুবদিয়ার যাত্রীরা
নেত্রকোণায় শশুরবাড়ির পাশে গাছে জামাতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
বড়লেখায় ইউপি নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী একাধিক, জামায়াতের প্রার্থী চূড়ান্ত
সলঙ্গায় সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার: সম্প্রীতি ও ঐক্যের আহ্বান
কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রধান ফটকে হাটু পানি, চরম দুর্ভোগে সেবা দাতা গ্রহীতা
কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠিত