ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে কলেজ ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৭-৫-২০২২ বিকাল ৫:৫
জয়পুরহাটের পাঁচবিবিতে আয়েশা ছিদ্দিকা (২০) নামের এক কলেজ ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করার ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে। আয়েশা ছিদ্দিকা জয়পুরহাট সরকারী কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অর্নাস প্রথম বর্ষের ছাত্রী ও ঐ গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। সরেজমিনে গিয়ে নিহতের বড় ভাই ও প্রতিবেশি সুত্রে জানা যায়, ঈদের পরের দিন আয়েশা ছিদ্দিকাকে বাড়ীতে রেখে তার ভাই ও ভাবী শ্বশুর বাড়ীতে বেড়াতে যায়। শুক্রবার (৬ই মে) সকালে আয়েশা প্রতিবেশি মহিলাদের সঙ্গে দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিকে যায়। রাত ৯টার দিকে বাড়ীতে এসে বাড়ীতে কেউ না থাকায় পাশের বাড়ীর দুই ভাস্তীকে নিয়ে ঘরে শুয়ে পড়ে। রাত ১১টার দিকে আয়েশা ভাস্তীদের ঘরে রেখে পাশের ঘরে ফোনে কথা বলতে যায়। তারা ধারণা করে যে, রাতের কোন এক সময় কে বা কাহারা কৌশলে বাড়ীর সীমানা প্রাচীর টপকিয়ে ভিতরে ঢুকে আশেয়ার মুখে কাপড় গোঁজে ধর্ষণ করে হত্যা করে পালিয়ে যায়। সকালে অন্য ঘরে শুয়ে থাকা ভাস্তীরা জেগে উঠে ঘর থেকে বাহির হতে গিয়ে বাহির থেকে ঘরের দরজা আটকানো থাকায় ডাকাডাকি করলে পাশের বাড়ী থেকে তাদের মা এসে দরজা খুলে বাড়ীতে প্রবেশ করে দেখতে পান আয়েশার মুখে কাপড় গোঁজা ও বিবস্ত্র মৃত দেহ বিছানায় পড়ে থাকতে দেখে । এ ঘটনা দেখে সে চিৎকার করলে আশে পাশের লোকজন এসে পুলিশে খরব দেয়। 
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসি। প্রামথিক ভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়ন্ত তদন্ত রিপোর্টের পর হত্যার কারণ ও আসামীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার