ঝড়ো ইনিংসে দলকে জিতিয়ে আইপিএল ছাড়লেন ক্যারিবীয় তারকা
আইপিএলে শনিবার (৭ মে) দিনের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের করা ১৮৯ রানের সংগ্রহ মাত্র ৪ উইকেট হারিয়ে দুই বল হাতে রেখেই টপকে গেছে রাজস্থান রয়্যালস। তাদের জয়ের অন্যতম কারিগর শিমরন হেটমায়ার। শেষদিকে ১৬ বলে ৩১ রানের ঝড়ো ক্যামিও খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি।
দলকে জেতানোর পর আজ রোববার (৮ মে) সকালে আইপিএল ছেড়ে গেছেন রাজস্থানের এ ক্যারিবীয় তারকা। প্রথমবারের মতো বাবা হতে চলেছেন ২৫ বছর বয়সী হেটমায়ার। এ খুশি উপলক্ষে স্ত্রী নির্ভানা হেটমায়ারের পাশে থাকার জন্য জরুরিভিত্তিতে গায়ানা ফিরে গেছেন এই মারকুটে বাঁহাতি ব্যাটার।
তবে একেবারে চলে যাননি তিনি। আগামী ২৪ মে আইপিএলের প্লে-অফ পর্ব শুরুর আগেই ভারতে ফিরে আসার কথা রয়েছে হেটমায়ারের। গ্রুপ পর্বে রাজস্থানের বাকি থাকা তিনটি ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন তিনি। শিগগিরই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী রাজস্থান।
ভারত ছেড়ে গায়ানার উদ্দেশে রওনা হওয়ার আগে হেটমায়ার বলেছেন, ‘হেট্টি বলছি... বাচ্চারা শুধু একবারই জন্মায় এবং এটি আমার প্রথম। আমার জিনিসপত্র এখন হোটেল রুমে আছে। শুধুমাত্র বিশেষ ইমার্জেন্সির কারণেই যাচ্ছি। আমাকে বেশি মিস করো না, শিগগিরই ফিরছি।’
এখন পর্যন্ত ১১ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে রাজস্থান। তাদের এ দারুণ পারফরম্যান্সের পেছনে অন্যতম ভূমিকা রয়েছে হেটমায়ারের। ডেথ ওভারে আক্রমণাত্মক ব্যাটিংয়ে বিশেষ খ্যাতি কুড়িয়ে চলতি আসরে ১১ ম্যাচে ৭২ গড়ে ২৯১ রান করেছেন তিনি।
জামান / জামান
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!