ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নাদালের পর জকোভিচকেও বিদায় করলেন ১৯ বছরের গারফিয়া


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৫-২০২২ দুপুর ১:২৯

নিজের ১৯তম জন্মদিনের ঠিক পরপর যেন ইতিহাস গড়ার মিশনে নেমেছেন স্পেনের তরুণ তারকা কার্লোস আলকারেজ গারফিয়া। বৃহস্পতিবার নিজের ১৯তম জন্মদিন পালন করেছেন তিনি। এর পরের দুই দিন মাদ্রিদ ওপেন থেকে বিদায় করে দিয়েছেন দুই কিংবদন্তি রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচকে।

গত শুক্রবার কোয়ার্টার ফাইনালে নাদালকে হারিয়েই চমক দিয়েছিলেন গারফিয়া। সেই রেশ কাটতে না কাটতেই শনিবার জকোভিচকেও হারিয়ে দিলেন ১৯ বছর বয়সী প্রতিভাবান তরুণ। দুই রাউন্ডে দুই মহীরুহকে হারিয়ে মাদ্রিদ ওপেনের ফাইনালে উঠে গেছেন গারফিয়া।

শনিবারের সেমিফাইনালে জকোভিচের বিপখকে কঠিন লড়াইয়েই নামতে হয়েছিল গারফিয়াকে। তিন সেটের ম্যাচটিতে প্রথম সেট হেরেও ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেন তিনি। প্রথম সেটে ৬-৬ পয়েন্ট থেকে টাইব্রেকারে ৭-৫ ব্যবধানে জিতে যান জকোভিচ।

তবে পরের দুই সেট ৭-৫ ও ৭(৭) - (৫)৬ পয়েন্টে জেতেন গারফিয়া। যার সুবাদে কোনো ক্লে কোর্টের টুর্নামেন্টে প্রথম খেলোয়াড় হিসেবে একই আসরে নাদাল ও জকোভিচকে হারানোর রেকর্ড গড়েন তিনি। কোয়ার্টারে নাদালের বিপক্ষে তার জয় ছিল ৬-২, ১-৬ ও ৬-৩ পয়েন্টে।

দুই কিংবদন্তিকে হারিয়ে উচ্ছ্বসিত গারফিয়া বলেছেন, 'আমি অনেক বেশি খুশি। এসব ম্যাচ খেলতে পারায় আমি রোমাঞ্চিত। গতকাল (শুক্রবার) নাদাল এবং আজ (শনিবার) এক নম্বর তারকাকে হারানো অনেক বড় ব্যাপার। আমি অনেক বেশি খুশি।'

অন্যদিকে আরেক সেমিফাইনালে অগার আলাসিমের বিপক্ষে ৬-৩, ৭-৫ ব্যবধানে সরাসরি সেটে জিতে ফাইনালে উঠেছেন বিশ্বের দুই নম্বর তারকা অ্যালেক্সান্ডার জেভেরেভ। রোববার (৮ মে) রাত সাড়ে ১০টায় শিরোপার লড়াইয়ে নামবেন গারফিয়া ও জেভেরেভ।

জামান / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে