সব শঙ্কা উড়িয়ে ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল
সব শঙ্কা দূর করে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। এক ঘণ্টা দেরিতে আজ রোববার (৮ মে) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে শ্রীলঙ্কা দলকে বহনকারী বিমানটি।
তীব্র অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে দিশাহারা শ্রীলঙ্কা। নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রীর তীব্র ঘাটতির ফলে বেশ বিপাকে পড়েছে দ্বীপ দেশটি। বিপর্যয়ে পড়া শ্রীলঙ্কার ক্ষমতাসীন প্রেসিডেন্টের নেতৃত্বাধীন জোট সরকারে ভাঙন ধরেছে। জোট থেকে বেরিয়ে যাচ্ছেন সংসদ সদস্যরা। দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন তৈরি হয়- শেষ মুহূর্তে বাংলাদেশ সফরে আসবে তো লঙ্কানরা?
সে শঙ্কা উবে গেছে দিমুথ করুণারত্নের নেতৃত্বে শ্রীলঙ্কার ১৮ সদস্যের টেস্ট দল বাংলাদেশে পা দেয়ায়। সকাল সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছানো কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে পৌঁছে তারা। বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে উঠবে সফরকারীরা। আজ সেখানে তাদের করোনাভাইরাস পরীক্ষা হওয়ার কথা রয়েছে। পরীক্ষার ফল নেগেটিভ সাপেক্ষে ৯ আর ১০ মে অনুশীলনে নামবে তারা।
আগামী ১১ ও ১২ মে বিকেএসপিতে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল, যেখানে তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ।
বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, যেখানে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৫ মে, চট্টগ্রামে। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিরিজ শেষ করে ২৮ মে দুপুর ১২টা ৫৫ মিনিটে বাংলাদেশ ছাড়বে সফরকারীরা।
বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার ১৮ সদস্যের স্কোয়াড : দিমুথ করুণারত্নে, কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াউইকরামা ও লাসিথ এম্বুলদেনিয়া।
জামান / জামান
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!