শ্রীলঙ্কার সাথে সিরিজের আগে কোচদের সাথে পাপনের জরুরি বৈঠক
দরজায় কড়া নাড়ছে শ্রীলঙ্কা সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে আজ (রোববার) দুপুর সোয়া ১২টায় ঢাকা পৌঁছেছে লঙ্কান ক্রিকেট দল। সফরকারীরা যখন বাংলাদেশের মাটিতে পা রেখেছে, তখন বাংলাদেশ জাতীয় দলের কোচদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই জরুরি বৈঠকে বসেছেন পাপন।
জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে কোচদের সঙ্গে আলোচনা করবেন বিসিবি প্রধান। গতকাল নিজ নিজ দেশ থেকে ফিরে এই হোটেলে আগে থেকে অবস্থান করছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এবং স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
বৈরী আবহাওয়ার কারণে বিসিবি সভাপতি পাপনের আসতে কিছু সময় বিলম্ব হয়েছে। তিনি এসে পৌঁছান দুপুর সাড়ে ১২টার দিকে। এছাড়াও বৈঠকে এসেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ও বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।
জামান / জামান
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!