স্ত্রীর জন্য ‘তাজমহল’ বানাচ্ছেন কাঁচাবাদাম গায়ক
‘আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’- গান গেয়েই জগ জোড়া খ্যাতি ভুবন বাদ্যকরের। বাংলার গণ্ডি পেরিয়ে ‘কাঁচা বাদাম’ গান এখন ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে। গ্রামবাংলার সাধারণ বাদাম বিক্রেতাকে এখন সবাই চেনে একডাকে, ভুবন বাদ্যকর।
গত ফেব্রুয়ারি মাসে ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হয়ে আফসোসের সুরে বাদাম কাকু বলেছিলেন, এখনো মাটির কাঁচা বাড়িতেই থাকেন তিনি। স্ত্রী আদুরিকে নিয়ে কষ্টেই দিনযাপন করছেন। তবে অল্প কয়েক দিনের মধ্যেই পাল্টে গেল সবকিছু।
এখন রীতিমতো ‘রাজমহল’-এ থাকছেন। সম্প্রতি সিটি সিনেমার ক্যামেরায় ধরা পড়েছে ভুবন বাদ্যকরের সেই বাড়ির ছবি। দুবরাজপুরে যেখানে ভুবন বাদ্যকরের কাঁচা বাড়ি ছিল, সেখানে মাথা গুঁজে থাকতেন কোনোমতে। কিন্তু ওই বাড়ি ঝড়ে এখন বেহালদশা। পাশেই গড়ে উঠেছে ইটের পাকা বাড়ি। ভেতরে বসেছে নীল রংয়ের টাইলস।
মুক্তাঝরা হাসি নিয়ে ভুবন বাদ্যকর জানান, সবটাই সম্ভব হয়েছে মানুষের ভালোবাসায়, এমন বাড়ি বানানোর কথা তিনি স্বপ্নেও ভাবেননি। এত মানুষের ভালোবাসা আর আশীর্বাদে সব সম্ভব হয়েছে। এক ইন্টিরিয়র ডিজাইনার নিজে থেকেই এগিয়ে এসেছেন একটি ঘরের ভেতর সুন্দর করে সাজানোর জন্য।
পুরোনো বাড়ির চাল ঝড়ে উড়ে গেছে তাই ঘরে ঢোকার আগেই নতুন বাড়িতে স্ত্রীকে নিয়ে এসে উঠেছেন ভুবন বাদ্যকর। জানান, ঝড়-বৃষ্টির দিনে প্রয়োজনে তার দাদা-বৌদিও এই পাকা বাড়িতে এসেই থাকবেন। এখনও তারা একটাই পরিবার, সবাইকে সঙ্গে নিয়েই সাফল্যের স্বাদ পেতে চান ভুবন বাদ্যকর।
নেটিজেনরা এই বাড়ির ঝলক দেখেই বলছেন, ‘বউয়ের জন্য তাজমহল বানাচ্ছেন বাদাম কাকু’।
আরো কয়েকটি গান রেকর্ড করেছেন তিনি। তাকে জানানো হয়েছে, চলতি মাসের ১৫-১৬ তারিখে গানগুলো রিলিজ করা হবে। এছাড়া যে খবর ছড়িয়েছে, তিনি রেলে চাকরি পেয়েছেন, রানু মণ্ডলের সঙ্গে গান গেয়েছেন সেসবই ভুয়া বলে জানিয়েছেন ভুবন।
জামান / জামান
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ