ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মা হওয়া মুখের কথা নয় : মিথিলা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-৫-২০২২ দুপুর ১:৫৬

জ্বরে আক্রান্ত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবু বিশ্রাম নেই তার। এদিকে ঘরে একমাত্র সন্তান আয়রা। একা বাড়িতে মেয়েকে নিয়ে থাকছেন তিনি। বিশ্রাম নিতে গেলে মেয়ের দেখাশোনা কে করবে, সেই চিন্তায় নিরলস সময় কাটছে মিথিলার। মা হওয়া যে মুখের কথা নয়, তা মা দিবসের আগের দিন শনিবার (৭ মে) যেন আরেকবার অনুভব করলেন এই অভিনেত্রী।

সে কথা নিজেই জানালেন মিথিলা। অকপটে স্বীকারও করেছেন, মাতৃত্ব যেমন আনন্দের, গর্বের, সময় বিশেষে বুঝি বিড়ম্বনারও। মা হওয়ার অনেক জ্বালা। অসুস্থতার সময়েও মায়েদের বিশ্রাম নেয়ায় যেন অলিখিত নিষেধ। কেউ হয়তো কিছুই বলবে না। বলবে না তার সন্তানও। তবু অজানা অপরাধ তাকে দিয়ে হাজার অসুস্থতার মধ্যেও কাজ করিয়ে নেয়।

পর্দার ‘বহ্নি’র দাবি, এই অপরাধবোধ সমাজের চাপিয়ে দেয়া। মিথিলা বুঝেছেন, মাতৃত্ব দায়িত্ব নিতে শেখায়। মাতৃত্ব যন্ত্রণাও দেয়।

রোববার দিনভর মাতৃত্বের বন্দনায় মাতবে বিশ্ব। মিথিলা শ্রদ্ধা জানিয়েছেন সেই সব মায়েদের, যারা প্রতি মুহূর্তে নিজেদের অস্তিত্ব বুঝতে না দিয়ে সংসার টেনে চলেছেন নীরবে। সৃজিত-ঘরনির চোখে, প্রত্যেক মা ‘মাল্টিটাস্কার’ হতে বাধ্য। কারণ তাদের কাছে যে অন্য কোনো উপায় নেই।

জামান / জামান

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...