প্রেমে যদি পাগলামি না থাকে, তবে সেটা প্রেমই নয়: পরীমণি
মাত্র ৭ দিনের প্রেমকে বিয়েতে রূপ দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। গত বছরের অক্টোবরে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘গুণিন’ সিনেমায় কাজ করেছিলেন তারা। এই সিনেমার সুবাদেই দেখা হয়। আর সাক্ষাতের মাত্র এক সপ্তাহ পরই বিয়ে করেন রাজ-পরী।
অনেকের কাছে এটা নিছক পাগলামি বটে। কিন্তু তাদের কাছে এটাই ভালোবাসা, এটাই প্রেম। শনিবার (৭ মে) এক ফেসবুক পোস্টে যেন সেটারই ইঙ্গিত দিলেন পরীমণি। কয়েকটি ছবির সঙ্গে নায়িকা লিখেছেন, ‘প্রেমে যদি পাগলামি না থাকে, তবে সেটা প্রেমই নয়’।
পরীমণি ও রাজ রয়েছেন কক্সবাজার। সেখানকার মনোমুগ্ধকর পরিবেশে উপভোগ করছেন একান্ত সময়। বিয়ের পর এটাই তাদের একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া। তাই বলা চলে, এটিই রাজ-পরীর হানিমুন।
শনিবার পরী যে ছবিগুলো পোস্ট করেছেন, সেগুলোতে দেখা গেল, তারা একটি বিলাসবহুল হোটেলের কক্ষে অবস্থান করছেন। তাদের জন্য কক্ষ বিশেষভাবে সাজানো হয়েছে। যেমনটা হানিমুন কাপলদের জন্য করা হয়।
একদিন শরিফুল রাজও তাদের বিশেষ কয়েকটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, গোধূলি লগ্নে সূর্যকে সামনে রেখে ভালোবাসায় মগ্ন তারা। কখনো কখনো একে-অপরকে গভীরভাবে জড়িয়ে আছেন, কখনো আবার কপালে-কপাল ঠেকিয়ে অনুভব করছেন ভালোবাসার সুখ।
গত ২ মে কক্সবাজার গেছেন রাজ ও পরী। এবারের ঈদ তারা সেখানেই উদযাপন করেছেন। সমুদ্রের শহরে তাদের ঈদ উদযাপনে সঙ্গে ছিলেন পরীর নানা শামসুল হকও।
জামান / জামান
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ