নতুন গাড়ি কিনলেন শ্রাবন্তী
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সম্পদের তালিকায় যুক্ত হলো নতুন গাড়ি। শনিবার (৭ মে) ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে আনন্দের খবরটি ভাগাভাগি করে নিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘পরিবারে স্বাগতম’।
জানা গেছে, শ্রাবন্তীর কেনা গাড়িটি হলো ভলভো এক্সসি ৬০ মডেলের। এটির দাম ৬৫ লাখ ৯০ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৭৪ লাখ টাকার বেশি। বোঝাই যাচ্ছে, নতুন গাড়ির জন্য মোটা অংকের অর্থ ব্যয় করেছেন অভিনেত্রী।
সিলভার রংয়ের গাড়িটির সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। এ সময় তার পরনে ছিল হলুদ রংয়ের ওয়ান পিস ও সাদা স্নিকার্স। গাড়ির বোনেটে হেলান দিয়ে, দরজা খুলে সিটে বসে বিভিন্ন ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
এদিকে, শনিবারই মুক্তি পেয়েছে শ্রাবন্তীর নতুন সিনেমা ‘ভয় পেও না’-এর ট্রেলার। এর সুবাদে গতকালও খবরের শিরোনামে ছিলেন অভিনেত্রী। সিনেমাটিতে ওম সাহানির স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। পরিচালনায় অয়ন দে।
ট্রেলারে দেখা যায়, ওমকে বিয়ে করে শ্বশুরবাড়িতে ওঠেন শ্রাবন্তী। এরপরই তার সঙ্গে ঘটতে থাকে নানান অদ্ভুত, রহস্যজনক ঘটনা। কখনো তার মনে হয়, কেউ পা টেনে নিয়ে যাচ্ছে, কখনো মনে হয় গলা চেপে ধরেছে।
এগুলো কি ভৌতিক কাণ্ড নাকি অন্য কিছু লুকিয়ে আছে এর পেছনে, সেটা জানা যাবে আগামী ২৭ মে। কারণ ওইদিনই সিনেমাটি মুক্তি পাবে।
জামান / জামান
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ