প্রথমবার এক গানে জিসান-সাজিদ
তরুণ প্রজন্মের মেধাবী সঙ্গীত পরিচালক সাজিদ সরকার। বেশকিছু জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। মেধা, মনন আর কাজের প্রতি একাগ্রতা দিয়ে সঙ্গীত পরিচালক হিসেবে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। প্রশংসা কুড়িয়েছেন সাধারণ শ্রোতা থেকে শুরু করে সঙ্গীত বোদ্ধাদেরও।
অন্যদিকে এ প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী জিসান খান শুভ নিজের গায়কী দিয়ে শ্রোতাদের কাছে তৈরি করেছেন নিজের আলাদা বলয়। পাশাপাশি গান লিখে ও সুর করে প্রশংসিত হয়েছেন তিনি।
সঙ্গীতের এই তরুণ তুর্কিদ্বয় প্রথমবারের মতো একটি গান করেছেন। এর শিরোনাম ‘এলে না তুমি’। ঈদ উপলক্ষে গানটি প্রকাশ করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ। সংগীতায়োজনে সাজিদ।
কক্সবাজারের মনোরম লোকেশনে চিত্রায়িত গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে জিসান খান শুভর সঙ্গে অভিনয় করেছেন মিনাক্ষী রায় ও শুভ্র সড়খেল।
গানটি নিয়ে সাজিদ সরকার বলেন, জিসান খান শুভর কথা, সুর ও গায়কী আমার বরাবরই ভালো লাগে। কাজটি করতে গিয়ে আমরা দুজনই এনজয় করেছি। একটু ভিন্ন ধারার গান। অনেক যত্ন নিয়ে গানটির সঙ্গীতায়োজন করেছি। প্রকাশের পর শ্রোতাদের ভালো ভালো মন্তব্য দেখেই বোঝা যাচ্ছে তাদের কাজটি পছন্দ হয়েছে।
উচ্ছ্বসিত জিসান খান শুভ বললেন, আমি সাজিদ ভাইয়ের মিউজিকের ফ্যান। অনেক দিন থেকেই ইচ্ছা ছিল তার সাথে কাজ করার। অবশেষে কাজটি হলো। শ্রোতারাও গনটি খুব পছন্দ করছেন। প্রকাশের পর থেকে অনেকের ভালোবাসা পাচ্ছি।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ঈদ আয়োজনে ঈদের দ্বিতীয় দিন তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘এলে না তুমি’ গানটির ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।
জামান / জামান
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ