ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

গার্ড অব অনার তো নয়ই, জয়ও পেল না রিয়াল মাদ্রিদ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৫-২০২২ দুপুর ১:৪১

ওয়ান্দা মেট্রোপলিতানোতে মাদ্রিদ ডার্বির আগে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল বেশ, নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে গার্ড অব অনার দেবে কি-না অ্যাটলেটিকো মাদ্রিদ । ডিয়েগো সিমিওনের দল আগেই জানিয়েছিল, চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে বাড়তি সম্মান দেখাতে তাদের বয়েই গেছে! রোববার রাতে অ্যাটলেটিকোর কাছ থেকে গার্ড অব অনার তো পায়ইনি রিয়াল মাদ্রিদ, উল্টো পেনাল্টি থেকে ইয়ানিক কারাসকোর দেয়া একমাত্র গোলে ম্যাচটাও হেরে গেছে তারা।

লিগ জয় নিশ্চিত হয়ে গেছে, সামনে আছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ। সেজন্যই অ্যাটলেটিকোর বিপক্ষে বেশ খর্বশক্তির দল মাঠে নামিয়েছিলেন কার্লো অ্যানচেলোত্তি। করিম বেনজেমা, লুকা মদরিচ, থিবো কোর্তোয়া, ফেদেরিকো ভালভার্দে, ভিনিসিয়ুস জুনিয়র, দানি কারভাহাল, ফেরলান মেন্দি, ডেভিড আলাবাদের কেউই ছিলেন না একাদশে। মৌসুম জুড়ে বেঞ্চ গরম করা আন্দ্রেই লুনিন, হেসুস ভায়েহো এবং লুকা ইয়োভিচরা এদিন সুযোগ পেয়েছিলেন। তবে সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারলেন কোথায়!

ডিয়েগো সিমিওনের অবশ্য বেঞ্চের খেলোয়াড়দের বাজিয়ে দেখার মতো বিলাসিতার সুযোগ ছিল না। কারণ লা লিগায় পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকা অ্যাটলেটিকোর জয়টা প্রয়োজন ছিল। রিয়ালের মূল একাদশের বেশিরভাগ খেলোয়াড় অনুপস্থিত কাজটা কিছুটা সহজ হয়ে গিয়েছিল সিমিওনের দলের জন্য।

প্রথমার্ধের ৪০ মিনিটে এক বিতর্কিত পেনাল্টি থেকে আসে ম্যাচের একমাত্র গোল। বক্সের ভেতর অ্যাটলেটিকোর স্ট্রাইকার মাতেউস কুনিয়াকে ফাউল করে বসে হেসুস ভায়েহো। অ্যাটলেটিকোর ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পায়ের উপর পা দিয়ে চাপ দেন ভায়েহো। সেখান থেকে ভিএআরের সহায়তায় পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা। আর স্পট কিক থেকে বল জালে জড়াতে কোন ভুল করেননি অ্যাটলেটিকোর উইঙ্গার কারাসকো।

এই হারে রিয়ালের লাভ-ক্ষতির হিসাব না গৌণ, তবে জয়ে টেবিলের চতুর্থ স্থানটা আপাতত পাকাপোক্ত করতে পেরেছে অ্যাটলেটিকো। ৩৫ ম্যাচ খেলে ৬৪ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো সমান সংখ্যক ম্যাচ খেলে পাঁচে থাকা রিয়াল বেতিসের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে গেল।

জামান / জামান

আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি

কাঠগড়ায় আনচেলত্তি, ফিনিশিংয়ে দুর্বলতা; ব্রাজিলিয়ানদের প্রতিক্রিয়া

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস

আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

নরওয়ে ৮-৫ ব্রাজিল

শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ

আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো