ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী আইএইচটি ছাত্রলীগের খাবার বিতরণ


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৬-২০২১ দুপুর ২:৫৭
উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছে রাজশাহী আইএইচটি ছাত্রলীগ।  সংগ্রাম ও সাফল্যের ৭২ বছরপূর্তিতে করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে এ খাবার বিতরণ করা হয়। বুধবার (২৩ জুন) রাত ৯টার দিকে রাজশাহী রেলস্টেশন ও এর আশপাশে পথচারীদের মাঝে প্যাকেট খাবার বিতরণ করা হয়। 
 
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষে থেকে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শাখা ছাত্রলীগ খাবার বিতরণ করে বলে জানান ছাত্রলীগ নেতা ওহিদুজ্জামান নাঈম।
 
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, সাংগঠনিক সম্পাদক রাশিক দত্ত, সাবেক সদস্য নাবিল হাসান, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) রাজশাহী শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান নাঈম, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ আইএইচটি শাখার সাধারণ সম্পাদক নাফিউল ইসলামসহ মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ