১০০ দিন পর মেয়েকে বাড়িতে আনলেন প্রিয়াঙ্কা, প্রকাশ্যে ছবি
টানা ১০০ দিন হাসপাতালে থাকার পর মেয়েকে নিয়ে ঘরে এলেন প্রিয়াঙ্কা চোপড়া। গত জানুয়ারিতে কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড ও হলিউডের এই অভিনেত্রী। এরপর থেকেই শিশু কন্যাকে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়েছিল। অবশেষে সন্তানকে বাড়িতে নিয়ে এসেছেন প্রিয়াঙ্কা-নিক জুটি। রোববার মা দিবসে প্রথমবারের মতো মেয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এ কথা জানান প্রিয়াঙ্কা চোপড়া।
যে ছবিটি তিনি পোস্ট করেছেন তাতে মেয়েকে বুকে জড়িয়ে ধরে রয়েছেন অভিনেত্রী। পাশে রয়েছেন স্বামী নিক জোনাস। আলতো করে মেয়ের হাত ধরে রয়েছেন তিনি। মেয়ের মুখ ঢেকেই ছবিটি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।
অভিনেত্রী লেখেন, মা দিবসে এটা জানাতেই হচ্ছে কতোটা টানাপড়েনের মধ্যদিয়ে আমাদের যেতে হয়েছে। আরো অনেককে এই সমস্যার মধ্যদিয়ে যেতে হয়, যা এতদিনে আমরা জানতে পারলাম। ১০০ দিন এনআইসিইউতে কাটিয়ে অবশেষে আমাদের ছোট্ট মেয়েটা বাড়ি এলো।
গত ১৫ জানুয়ারি সারোগেসি পদ্ধতিতে সন্তানের মা হন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা সারোগেট পদ্ধতিতে সন্তানকে স্বাগত জানিয়েছি। এই বিশেষ সময়ে আমরা বিনীতভাবে সবার শুভকামনা চাই যেন করে পরিবারকে আরও বেশি সময় দিতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ।
গত বছর বিয়ের তিন বছর উদযাপন করেছেন তারকা দম্পতি। প্রণয় থেকে পরিণয়, প্রতি ক্ষেত্রেই ছিল সমালোচনার ঝড়। নিকের চেয়ে বয়সে অনেকটাই বড় প্রিয়াঙ্কা। ফলে, এই বিয়ে আদৌ টিকবে কিনা, তাই নিয়ে চর্চা ছিল সব মহলে। তবে তারা কোনো বিরূপ মন্তব্য কানে তোলেননি। বদলে রাজস্থানের উমেদ ভবন রাজবাড়িতে ধুমধাম করে হিন্দু মতে বিয়ে সারেন। পরে আবার খ্রিস্টান মতে বিয়ে করেন গির্জায় গিয়ে।
নিক-প্রিয়াঙ্কাকে নিয়ে যত কটাক্ষের পরিমাণ বেড়েছে ততই যেন তারা শক্ত করে ধরে থেকেছেন একে অন্যের হাত। পথ চলেছেন নিজেদের মর্জিতে। তারই ফসল সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া সদ্যোজাত। তারা যেন আবারও প্রমাণ করে দিলেন, বয়স নিছকই সংখ্যামাত্র। চাইলে যেকোনো বয়সেই বেঁধে থাকা যায়।
জামান / জামান
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ