ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

 জামালপুরে ‘গলুই’ ছবির প্রদর্শনী বন্ধ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৫-২০২২ দুপুর ৩:২৪

ঈদের দিন থেকে জামালপুর সদরের শিল্পকলা একাডেমির নতুন অডিটরিয়াম, মির্জা অডিটোরিয়াম, ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়াম, মাদারগঞ্জে নুরুন্নাহার মাল্টিপারপাস অডিটরিয়ামে বিশেষ ব্যবস্থায় প্রদর্শনী হয়ে আসছিল সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’-এর। দর্শকদের উপচেপড়া ভিড় ছিল প্রদর্শনীগুলোতে। পুরুষদের পাশাপাশি নারী দর্শকরাও দলবেঁধে ছুটে এসেছিলেন হলগুলোতে।

কিন্তু হঠাৎ করেই সিনেমা নিয়ে সেই উচ্ছ্বাস-উৎসবে ছেদ পড়ল। জামালপুরের ডিসি মুর্শেদা জামানের নির্দেশে সিনেমাটির প্রদর্শনী বন্ধ করে দেয়া হয় শিল্পকলার বেশকিছু অডিটরিয়ামে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক এস এ হক অলিক।

তিনি জানান, শতবর্ষের একটি পুরনো আইন দেখিয়ে সিনেমাটি বন্ধ করে দেয়া হয়েছে। গত তিন দিন ধরে ইসলামপুরে প্রদর্শনী বন্ধ, আজকের পর থেকে মাদারগঞ্জ শো বন্ধ হয়ে যাবে। হঠাৎ করে কেন পুরনো আইন দেখিয়ে সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেয়া হয়েছে তা বুঝতে পারছি না।

এ বিষয়ে জামালপুরের ডিসি মুর্শেদা জামানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে কথা বলেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মুকলেছুর রহমান। তিনি জানান, আমরা বন্ধও করতে বলিনি, চালুও করতে বলিনি। এ সংক্রান্ত কোনো নির্দেশনাই তাদের দেয়া হয়নি। স্থানীয় লোকজনের আগ্রহে একটা সময়ের জন্য সিনেমাটি শিল্পকলা একাডেমিতে চালানোর সুযোগ করে দিলেও সেই সময় শেষ হয়ে গেছে।

তবে সিনেমাটির প্রদর্শনী বন্ধের খবরে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।

প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমা নৌকাবাইচ ও একটি পিরিওডিক্যাল গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। গত ২৯ ডিসেম্বর সিনেমাটি সেন্সর থেকে মুক্তির অনুমতি পায়।

শাকিব-পূজা ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন- আলী রাজ, সুচরিতা, সমু চৌধুরী, তাজিম প্রমুখ।

জামান / জামান

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...